শান্তিগঞ্জে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি বাস্তবায়নে অবহিতকরণ সভা
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২০ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আনছার উদ্দিন।সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান বলেন, হাম-রুবেলা টিকাদান কর্মসূচি সফল করতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
অবহিতকরণ সভায় আবাসিক মেডিকেল অফিসার ডা. তারিক জামিল অপু হাম-রুবেলা রোগ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, হাম একটি ভাইরাসজনিত মারাত্মক সংক্রামক রোগ, যা হাঁচি-কাশির মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। এ রোগ থেকে সুরক্ষিত থাকতে সচেতনতা ও সতর্কতা অত্যন্ত জরুরি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হাসান জানান, উপজেলার ৫ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। তিন সপ্তাহব্যাপী এই ক্যাম্পেইনের প্রথম দুই সপ্তাহ কমিউনিটি পর্যায়ে এবং শেষ সপ্তাহে প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।
তিনি আরও জানান, কমিউনিটি পর্যায়ে ২১ হাজার ১০৩ জন এবং প্রাক-প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে ৫৯৬ জন শিশুকে এ টিকার আওতায় আনা হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. ফাতেমা বেগম, ডা. মো. জহিন হাসান, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি উল্লাহ, ইপিআই ইনচার্জ জ্যোতিময় তালুকদার, স্যানিটারি ইন্সপেক্টর মো. শহীদুল্লাহ, এইচআই ইনচার্জ মল্লিকা দাস, নার্সিং সুপারভাইজার সুজন দেবনাথ, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মো. মিজানুর রহমানসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এমএসএম / এমএসএম
গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত