ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

পঞ্চগড়ে আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য আটক, দেশীয় অস্ত্র ও মাইক্রোবাস জব্দ


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ২০-৪-২০২৬ বিকাল ৬:৬

পঞ্চগড়ে বিশেষ অভিযান পরিচালনা করে আন্তঃজেলা ডাকাতদলের ১০ সদস্যকে আটক করেছে পঞ্চগড় সদর থানা ও ডিবি পুলিশ। একই সময় লুকিয়ে রাখা বেশ কিছু দেশীয় অস্ত্র ও একটি হাইয়েস্ট মাইক্রোবাস উদ্ধার করে জব্দ করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ ও ডিবি পুলিশ বিশেষ যৌথ অভিযানে তাদের আটকের পর দেশীয় অস্ত্রগুলো উদ্ধার করে। তবে তদন্ত চলমান থাকায় আটককৃতদের নাম জানা যায় নি।
পুলিশ সূত্রে জানা গেছে, ডাকাত চক্রটি অন্য জেলা থেকে ডাকাতির উদ্দেশ্যে পঞ্চগড়ে মাইক্রোবাসে আসে। গোপন সংবাদের ভিত্তিতে রাত থেকে পুলিশ শহরের বিভিন্ন এলাকায় অভিযানের পাশাপাশি চেকপোষ্ট বসায়। অভিযানে প্রথমে ২জনকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সামনে থেকে মাইক্রোবাস সহ আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্য মতে বাকি ৮জনকে সাতমেরা ইউনিয়ন থেকে আটক করা হয়। একই সাথে ডাকাতিতে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। 
এ বিষয়ে পঞ্চগড় পুলিশ সুপার রবিউল ইসলাম  বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে মালামাল গুলো জব্দ করা হয়। এই ডাকাত চক্রের সঙ্গে কারা কারা জড়িত, তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদের মাধ্যমে এবং কোন কোন জায়গায় ডাকাতি করছে সেটা তদন্ত করা হচ্ছে। 
এ ঘটনায় অভিযানের পাশাপাশি প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।

Aminur / Aminur

মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান

লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান

কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ