ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

অভয়নগরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা


মতিন গাজী, যশোর photo মতিন গাজী, যশোর
প্রকাশিত: ২০-৪-২০২৬ বিকাল ৬:১৪

যশোরের অভয়নগর উপজেলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ সফলভাবে বাস্তবায়ন ও অংশগ্রহণ নিশ্চিত করতে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় সাংবাদিকরা অংশগ্রহণ করেন। সভায় বক্তব্য দেন অভয়নগর থানার ওসি (তদন্ত) মো. জাহিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা ওলিউর রহমান, সহকারী প্রোগ্রামার আহসান কবীর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অঞ্জন কুন্ডু, মহিলা বিষয়ক কর্মকর্তা রাজ কুমার পালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এ সময় বক্তারা জানান, ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ কর্মসূচির আওতায় উপজেলার ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের অংশগ্রহণে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, সাঁতার ও মার্শাল আর্ট—মোট ৮টি ইভেন্টে প্রতিযোগিতা আয়োজন করা হবে। সভায় আরও জানানো হয়, আগ্রহী অংশগ্রহণকারীদের আগামী ২৫ এপ্রিলের মধ্যে অনলাইনের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

Aminur / Aminur

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ