নাগরপুরে ভাদ্রা ইউনিয়নে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাদ্রা ইউনিয়নে অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল 'প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)-২০২৬'-এর ইউনিয়ন পর্যায়ের চূড়ান্ত খেলা। সোমবার (২০ এপ্রিল, ২০২৬) টেংরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়।
টুর্নামেন্টের বালিকা শাখার চূড়ান্ত লড়াইয়ে সেহরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় দাপুটে পারফরম্যান্স প্রদর্শন করে। তারা ৩-০ গোলের বড় ব্যবধানে বাদেবেহালী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে, বালক শাখার উত্তেজনাকর ফাইনালে স্বাগতিক টেংরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় তাদের শ্রেষ্ঠত্ব বজায় রাখে। তারা ৪-০ গোলের বিশাল ব্যবধানে বেতো রেজা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয়।
ভাদ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মো: শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব অশোক কুমার। টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মীর সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন মো: আরশেদ আলী খান সভাপতি, ভাদ্রা ইউনিয়ন বিএনপি,মো: হাসান মাহমুদ চঞ্চল সাধারণ সম্পাদক, ভাদ্রা ইউনিয়ন বিএনপি,মো: আজম খান প্যানেল চেয়ারম্যান, ভাদ্রা ইউনিয়ন পরিষদ,মো: আনোয়ার হোসেন আনু আহ্বায়ক, ভাদ্রা ইউনিয়ন যুবদল,মো: জিগির হোসেন খান বাদশা আহ্বায়ক, ভাদ্রা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল,
আব্দুল খালেক সাংগঠনিক সম্পাদক, ভাদ্রা ইউনিয়ন বিএনপি।
ভাদ্রা ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের সম্মিলিত প্রচেষ্টায় এই টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন হয়। বক্তারা তাদের বক্তব্যে ক্ষুদে ফুটবলারদের এমন নৈপুণ্যের প্রশংসা করেন এবং আগামীতে জাতীয় পর্যায়ে এই খেলোয়াড়রা দেশের নাম উজ্জ্বল করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। মাঠজুড়ে শত শত দর্শক ও শিক্ষার্থীদের করতালিতে এক উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Aminur / Aminur
ধামরাইয়ে বেহাল সড়কের সংস্কার করলেন নাজমুল হাসান অভি
যমুনায় অভিযান: ৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ, জরিমানা
লালমনিরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: লক্ষ্যমাত্রা ২ লাখের বেশি শিশু
গজারিয়ার বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন ও মতবিনিময় সভা
শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন
বিচারপ্রার্থীদের পাশে দাঁড়াতে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করার আহ্বান বিচারপতি জাফর আহমেদের
বগুড়া জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের অর্থ আত্মসাতের অভিযোগ
ঠাকুরগাঁওযয়ে ধর্ষণচেষ্টা ও পর্নোগ্রাফি মামলার আসামি গাজীপুরে গ্রেপ্তার
কুতুবদিয়ায় সংঘর্ষের মামলায় ‘নির্দোষ’ তিনজনকে আসামী করার অভিযোগ, তদন্ত নিয়ে প্রশ্ন
শিক্ষার মধ্যে কোন বৈষম্য থাকবে না- নোয়াখালীতে শিক্ষা মন্ত্রী
মেহেরপুরে আন্তর্জাতিক তামাকমুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি
কৃষক বাচ্চুর ‘বীজের জাদুঘর’