গাজীপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন
সারাদেশে হাম-রুবেলা রোগের নিয়ন্ত্রণ এবং সংক্রমণ প্রতিরোধে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ২০ এপ্রিল হতে ২০ মে পর্যন্ত ১৪ কর্মদিবস ব্যাপী টিকাদান ক্যাম্পেইনের অংশ হিসেবে গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭টি ওয়ার্ডে সকল শিশুকে এক ডোজ হাম-রুবেলা টিকা প্রদান করা হচ্ছে।
সোমবার সকালে জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে হাম- রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার। অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সোহেল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- সিটির ভারপ্রাপ্ত সচিব মুহাম্মদ সানিউল কাদের, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক, সিভিল সার্জন ডা. মোঃ মামুনুর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা সোহেল রানা এবং স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ রহমত উল্লাহসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দরা।
সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জানায়, গাজীপুর সিটি কর্পোরেশনের নিজস্ব ব্যবস্থাপনায় অঞ্চল-১,২,৩,৪,৬ এর আওতাধীন ৪০টি ওয়ার্ডের নির্ধারিত পাঁচটি স্থায়ী ও ১২৪ টি অস্থায়ী টিকাদান কেন্দ্রে, ৫ টি মপ-আপ টিমের মাধ্যমে টিকা হতে বাদপড়া শিশুদের খুঁজে বের করে এবং কর্মজীবী নারীদের সন্তানের জন্য বিশেষ ব্যবস্থাপনায় স্যান্ধকালীন টিকাদান টিমের মাধ্যমে উদ্দিষ্ট শিশুদের ০১ ডোজ হাম-রুবেলা টিকা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
গাজীপুর সিটি কর্পোরেশনের ০৫ টি অঞ্চলে ২৭০৮২ জন শিক্ষার্থী এবং ১৪৯০৪৯ জন কমিউনিটি শিশু সহ সর্বমোট ১লাখ ৭৬হাজার ১৩১ জন শিশুকে উক্ত ক্যাম্পেইনে ০১ ডোজ হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। অবশিষ্ট ০৩ টি অঞ্চল- কোনাবাড়ি, কাশিমপুর, কাউলতিয়া এলাকায় মোট ৮১৭৭১ জন শিশুকে সিভিল সার্জনের ব্যবস্থাপনায় শিশুদের হাম-রুবেলা টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, ‘২০ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত মোট ১৪ কার্যদিবসে এই টিকাদান ক্যাম্পেইন চলবে। আসুন, সবাই মিলে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে হাম-রুবেলার টিকা দিয়ে একটি রোগমুক্ত গাজীপুর মহানগরী গড়ে তুলি।’
অপর দিকে একই দিন সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে মহানগরীর দক্ষিণ ছায়াবীথি এলাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে হাম -রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে। গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া ও জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন।
সিভিল সার্জন জানান, গাজীপুর জেলায় কমিউনিটি পর্যায়ে ৯৩৬টি ও বিদ্যালয় পর্যায়ে ২৩৪টি টিকাদান কেন্দ্রে মোট ৩,৮১,৭৬৮ জন শিশুকে এ ক্যাম্পেইনের আওতায় হাম-রুবেলা টিকা দেয়া হবে।
গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, জেলার গ্রাম থেকে শুরু করে প্রতিটি পাড়া-মহল্লায় এই কার্যক্রম সুচারুভাবে পরিচালনার জন্য পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কোনো শিশু যেন এই সুবিধার বাইরে না থাকে, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে।
প্রধান অতিথির বক্তব্যে এম. মঞ্জুরুল করিম রনি বলেন, “একটি সুস্থ ও সবল প্রজন্ম গড়তে হাম-রুবেলা টিকাদান অত্যন্ত জরুরি। তিনি সরকারের এই উদ্যোগ সফল করতে সকল অভিভাবককে সচেতনভাবে তাদের শিশুদের টিকাদান কেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানান।
Aminur / Aminur
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল