নাঙ্গলকোটে নারী ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত: যুবক আটক
কুমিল্লার নাঙ্গলকোটে এক নারী ব্যাংক কর্মকর্তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে গুরুতর আহত করেছে এক যুবক। সোমবার দুপুরে উপজেলার বক্সগঞ্জ বাজারে অবস্থিত 'ব্যাংক এশিয়া'র একটি এজেন্ট আউটলেটে এই ঘটনা ঘটে।
আহত কর্মকর্তার নাম রাশেদা আক্তার লাকী। তিনি উপজেলার বাতাবাড়ীয়া গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী এবং এক সন্তানের জননী। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে বক্সগঞ্জ বাজারে ব্যাংক এশিয়ার এজেন্ট কার্যালয়ে রাশেদা আক্তার লাকী একাকী মধ্যাহ্নভোজ শেষ করে নিজের ডেস্কে ফিরছিলেন। এসময় আগে থেকে ওত পেতে থাকা আশরাফুল ইসলাম নামে এক যুবক তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি ছুরিকাঘাত শুরু করে। লাকীর চিৎকারে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং রক্তমাখা ধারালো ছুরিসহ ঘাতক আশরাফুলকে হাতেনাতে আটক করেন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
গুরুতর আহত অবস্থায় লাকীকে প্রথমে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে চিকিৎসকদের পরামর্শে জীবন সংকটাপন্ন হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে। স্বজনদের দাবি, তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
আটক আশরাফুল ইসলামের বাড়ি বগুড়া জেলায়। তিনি স্থানীয় মন্নারা বাজারে ‘আশরাফুল ফার্নিচার মার্ট’ নামে একটি দোকানের মালিক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশরাফুল জানায়, গত সপ্তাহে লেনদেন সংক্রান্ত একটি বিষয় নিয়ে লাকীর সাথে তার বাকবিতণ্ডা হয়েছিল। সময় শেষ হয়ে যাওয়ায় লেনদেন না করায় ক্ষুব্ধ হয়ে তিনি এই প্রতিশোধমূলক হামলা চালিয়েছেন।
নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান জানান, অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে এবং ব্যবহৃত ধারালো অস্ত্রটি জব্দ করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত