ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

ধুনটে মউশিক শিক্ষক সমন্বয় সভা ও ইমাম সম্মেলন অনুষ্ঠিত


রবিউল ইসলাম রবি,  ধুনট  photo রবিউল ইসলাম রবি, ধুনট
প্রকাশিত: ২১-৪-২০২৬ দুপুর ১২:৪৩
বগুড়ার ধুনট উপজেলায় মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (মউশিক) এর উদ্যোগে শিক্ষক সমন্বয় সভা ও ইমাম সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ধুনট মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মীর আরিফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মডেল কেয়ারটেকার আব্দুল হালিম এবং ধুনট ইমাম সমিতির সভাপতি আবু সুফিয়ান।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের ধুনট উপজেলা শাখার সভাপতি হাফেজ সানাউল্লাহ, সেক্রেটারি আলহাজ আনোয়ার হোসেনসহ বিভিন্ন মসজিদের সাধারণ কেয়ারটেকার, শিক্ষক-শিক্ষিকা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আরিফ উল্লাহ নিজামী বলেন, “মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রম শিশুদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ কার্যক্রমকে আরও বেগবান করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে।”
সভাপতির বক্তব্যে মীর আরিফ বলেন, “মউশিক কার্যক্রম দেশের তৃণমূল পর্যায়ে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে। শিক্ষক ও ইমামদের সম্মিলিত প্রচেষ্টায় এ কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে।” তিনি মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নিয়মিত তদারকি ও প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্বহরিগাছা আল-নুর জামে মসজিদের শিক্ষক রবিউল ইসলাম রবি।
সভায় বক্তারা মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রমকে আরও উন্নত ও সম্প্রসারণের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং এ ধরনের সমন্বয় সভা নিয়মিত আয়োজনের ওপর গুরুত্ব দেন।

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়