মনোহরগঞ্জে এলপিজির সংকট - দ্বিগুণ দামে বিক্রি
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় ১১ টি ইউনিয়নের হাট বাজারে তীব্র এলপিজি সিলিন্ডার গ্যাস সংকট দেখা দিয়েছে। সরবরাহ স্বল্পতার কারণে বাজারে গ্যাসের বোতল মিলছে না বললেই চলে। আর যেখানে পাওয়া যাচ্ছে, সেখানে ক্রেতাদের গুনতে হচ্ছে দ্বিগুণ দাম। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন গৃহিণীরা। অনেক পরিবার বাধ্য হয়ে আবার লাকড়ির চুলায় রান্নায় ফিরে গেছে।উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বেশিরভাগ দোকানেই এলপিজি সিলিন্ডার নেই। কোথাও-বা অল্প কিছু মজুত থাকলেও তা বিক্রি হচ্ছে ২ হাজার থেকে ২ হাজার ৪০০ টাকায়, যা সরকারি নির্ধারিত দামের তুলনায় অনেক বেশি। ফলে নিম্ন আয়ের মানুষ গ্যাস কিনতে হিমশিম খাচ্ছে।
মনোহরগঞ্জ বাজারের ব্যবসায়ী মোশাররফ হোসেন বলেন, কয়েক দিন ধরে বাজারে গ্যাসের বোতল আসছে না। আমরা নিজেরাও বাসায় গ্যাসের অভাবে রান্না করতে পারছি না। বেশিরভাগ পরিবার এখন লাকড়ির চুলার ওপর নির্ভর করছে, এতে কষ্ট অনেক বেড়েছে।
ভুক্তভোগী ও ব্যবসায়ী আলমগীর হোসেন অভিযোগ করে বলেন, বাজারে গ্যাসের সংকটকে পুঁজি করে কিছু ব্যবসায়ী অতিরিক্ত দামে বিক্রি করছে। অনেকেই গুদামে মজুত রেখে বেশি দামে বিক্রির চেষ্টা করছে। প্রশাসনের তদারকি যথেষ্ট নয় বলেই এই অনিয়ম বাড়ছে।এদিকে গ্যাস ব্যবসায়ী মো. আহসান হাবিব মজুমদার বলেন, ‘কোম্পানিগুলো নিয়মিত গ্যাস সরবরাহ করছে না। মাঝে মাঝে অল্প কিছু সিলিন্ডার দিলেও আমাদের বেশি দামে কিনতে হয়। অনেক সময় ক্রয়ের রসিদও দেয় না। ফলে বাধ্য হয়ে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি বলেন, ‘আমরা নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছি। লক্ষণপুর, নাথেরপেটুয়া ও বিপুলাসারসহ বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে জরিমানা ও সতর্ক করা হয়েছে। অতিরিক্ত দামে গ্যাস বিক্রির বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে ।
এমএসএম / এমএসএম
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়
বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ
Link Copied