তালায় ধানের বাম্পার ফলন তবুও দুশ্চিন্তায় কৃষক
সাতক্ষীরার তালা উপজেলায় চলতি মৌসুমে ইরি ধানের বাম্পার ফলন হলেও ধান কাটার শুরুতেই তীব্র শ্রমিক সংকটে বিপাকে পড়েছেন কৃষকরা। শ্রমিকের অভাবে অনেক ক্ষেতেই সময়মতো ধান কাটতে না পারার আশঙ্কা দেখা দিয়েছে, যা নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় চাষিরা। কৃষকদের অভিযোগ, শ্রমিকের চাহিদা বেড়ে যাওয়ায় মজুরি অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে এক মন ধানের দামে একজন শ্রমিক দিয়ে ধান কাটাতে হচ্ছে। এতে উৎপাদন খরচ বেড়ে গিয়ে লাভের মুখ দেখা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
গতকাল সরজমিনে একাধিক ভুক্তভোগী কৃষকরা জানান, এক বিঘা জমিতে ধান রোপণ থেকে শুরু করে কাটাই-মাড়াই ও ঘরে তোলা পর্যন্ত মোট খরচ পড়ছে প্রায়১৬--১৮ হাজার টাকা। অথচ প্রতি বিঘায় গড়ে ২০ মন ধান উৎপাদন হলেও বাজারে প্রতি মন ধানের দাম মিলছে মাত্র ৯০০ থেকে ৯৫০ টাকার মধ্যে। সে হিসেবে মোট বিক্রয় মূল্য দাঁড়াচ্ছে ১৮ থেকে ১৯ হাজার টাকার মতো, যা খরচের তুলনায় খুবই সামান্য লাভ বা অনেক ক্ষেত্রে লোকসানে পরিণত হচ্ছে। উপজেলার একাধিক কৃষক বলেন, এবার ফলন ভালো হলেও শ্রমিক সংকট ও কম দামের কারণে আমরা লাভবান হতে পারছি না। সরকার যদি দ্রুত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত না করে,
তাহলে ভবিষ্যতে ধান চাষে আগ্রহ হারিয়ে ফেলতে পারি। এ বিষয়ে কৃষি সংশ্লিষ্টরা বলছেন, আধুনিক কৃষিযন্ত্রের ব্যবহার বাড়ানো এবং সরকারি সহায়তা জোরদার করা হলে শ্রমিক নির্ভরতা কমানো সম্ভব। পাশাপাশি ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণেরও দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজীরা খাতুন জানান, চলতি বছর এই উপজেলায় ২০ হাজার ৫০০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের ধানের আবাদ করা হয়েছে। এবছর ধানের ফলনও আশা অনুরূপ অনেক ভালো হয়েছে। আমি নিজেই গতকাল ধান ক্ষেত পরিদর্শনে হরিণখোলা বিলে গিয়েছিলাম সেখানে গিয়ে দেখলাম ধানগুলো সব মুক্তার মত হাসছে। এবছর কৃষকরা অবশ্যই লাভবান হবেন। তাছাড়া এবার যেহেতু তালা উপজেলায় গত বারের চাইতে বেশি জমিতে ধান উৎপাদন করা হয়েছে সেহেতু সরকারি বরাদ্দ ও এবার বেশি পাওয়া যাবে বলে মনে করছি। সব মিলিয়ে মাথার ঘাম পায়ে ফেলে সোনার বাংলায় সোনালী ফসল উৎপাদনকারী চাষীদের ভালো রাখতে এই সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় অভিজ্ঞ মহল।
এমএসএম / এমএসএম
অন্যায়ের সঙ্গে কোনো আপস করা চলবে না: বিমানমন্ত্রী
নওগাঁ জেলা প্রেসক্লাবের ১৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
নওগাঁয় খালের পানিতে গেল স্বামী-স্ত্রীর প্রাণ
কালিয়ায় গভীর রাতে ডেকে নেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু
আত্রাইয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
লোহাগাড়া প্রেস ইউনিটের নির্বাচন সম্পন্ন: সভাপতি নুরুল আলম, সম্পাদক সেলিম উদ্দীন
কক্সবাজারে নিখোঁজ হেলাল উদ্দিনের অপেক্ষায় মেহেরপুরে স্বজনদের আহাজারি
আদমদীঘিতে ৫৮ পিস নেশার ট্যাবলেটসহ একজন গ্রেফতার
সিংড়ায় শালমারা দাখিল মাদ্রাসায় বিদায়ী সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান
ঠাকুরগাঁওয়ে জামাতাকে হত্যার অভিযোগে শুশুর গ্রেফতার
কেরুজ আঙ্গিনায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধনকালে এমডি রাব্বিক হাসান
সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: চিকিৎসক ও নৈশপ্রহরী বরখাস্ত, তালা হাসপাতাল ১০০ শয্যায় উন্নীতের ঘোষণা