ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে তিনদিন আমদানি-রফতানি বন্ধ


তেঁতুলিয়া প্রতিনিধি  photo তেঁতুলিয়া প্রতিনিধি
প্রকাশিত: ২১-৪-২০২৬ দুপুর ২:১৪

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের উপলক্ষে তিনদিন পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে সকল প্রকার আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বাংলাবান্ধা স্থলবন্দরের ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ বিষয়টি সকালের সময় কে নিশ্চিত করেন। 

জানা গেছে, মঙ্গলবার (২১ এপ্রিল থেকে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পর্যন্ত কার্যক্রম বন্ধ থাকবে। একই সাথে শুক্রবার সরকারি ছুটি থাকায় আগামী শনিবার (২৫ এপ্রিল) সকাল থেকে পুনরায় বন্দরের কার্যক্রম স্বাভাবিক হবে। তবে বন্ধের এ সময়ে ভারতের নিষেধাজ্ঞার কারণে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে জরুরী ভিত্তি ছাড়া পাসপোর্টধারী যাত্রীদের পারাপারও স্থগিত থাকবে বলে জানিয়েছে ইমিগ্রেসন কর্তৃপক্ষ।

জানা গেছে, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের উপলক্ষে জলপাইগুড়ি জেলার ভুটান ও বাংলাদেশের সংলগ্ন আন্তর্জাতিক সীমান্ত এলাকায় ভোটগ্রহণ প্রক্রিয়ায় বিঘ্নের ঝুঁকি কমাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এদিকে বাংলাবান্ধা ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেফায়েতুল ওয়ারেস সকালের সময় কে বলেন, আমদানি-রফতানি কার্যক্রম বন্ধের এ সময়ে স্বাভাবিক ভাবে ইমিগ্রেসন ব্যবস্থা খোলা থাকবে। তবে ভারত যেহেতু ভোট উপলক্ষে এ সিদ্ধান্ত নিয়েছে তাই তারা পাসপোর্টধারী গ্রহণ করবে না। আর গ্রহণ না করলে কার্যক্রম বন্ধ হয়ে থাকবে।

এমএসএম / এমএসএম

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক

গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ

নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে শিশু নিখোঁজ