ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

সন্ধ্যা ৭টার পর অভিযান অভয়নগরে ৮ প্রতিষ্ঠানকে জরিমানা


মতিন গাজী, যশোর photo মতিন গাজী, যশোর
প্রকাশিত: ২১-৪-২০২৬ দুপুর ৩:৪১

যশোরের অভয়নগরে সরকারি নির্দেশনা অমান্য করে নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখায় ৮টি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২০ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার নওয়াপাড়া বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু। ভ্রাম্যমাণ আদালতের পেশকার ইব্রাহিম হোসেন মুন্না জানান, সরকারি সিদ্ধান্ত অমান্য করে দোকান খোলা রাখার দায়ে রাজিব ইলেকট্রনিক্স, খাঁন ইলেকট্রনিক্স, মনির অ্যান্ড ব্রাদার্স, বিথি স্টোর ও বাসুদেব এন্টারপ্রাইজকে ৫০০ টাকা করে মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া অতিরিক্ত আলোকসজ্জার কারণে বিসমিল্লাহ হোটেলকে ১ হাজার টাকা, মেসার্স ভাই ভাই ট্রেডিংকে ১ হাজার টাকা এবং বাবুল ক্লথ স্টোরকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু জানান, দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় এই জরিমানা করা হয়েছে। তিনি বলেন, সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

Aminur / Aminur

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ