নাঙ্গলকোটে চলমান লোডশেডিং পরীক্ষার্থীদের দুর্ভোগ
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলাজুড়ে চলছে ভয়াবহ লোডশেডিং। দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকায় চরম অস্থিরতা ও উৎকণ্ঠার মাঝে সময় পার করছে হাজারো পরীক্ষার্থী। গরমে অতিষ্ঠ হওয়ার পাশাপাশি পড়াশোনা চালিয়ে যেতে হিমশিম খাচ্ছে তারা।
অন্ধকারে প্রস্তুতি, ব্যাহত হচ্ছে পড়াশোনা, জানা যায় , গত কয়েকদিন ধরেই নাঙ্গলকোটের পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে বিদ্যুতের ভয়াবহ বিপর্যয় দেখা দিয়েছে। দিনের বড় একটা সময় বিদ্যুৎ থাকছে না, আর রাত বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং। বিশেষ করে পরীক্ষার আগের রাতে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় মোমবাতি আলোতে কোনোমতে প্রস্তুতি নিতে হচ্ছে শিক্ষার্থীদের।
পরীক্ষার্থীদের মাঝে চরম অস্থিরতা কয়েকজন পরীক্ষার্থীর সাথে কথা বলে জানা যায়, তীব্র গরমে দীর্ঘক্ষণ বসে থাকা অসম্ভব হয়ে পড়েছে। একজন পরীক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন: "আগামীকাল পরীক্ষা, অথচ বই নিয়ে বসার উপায় নেই। ফ্যান চলে না, আলো নেই। মাথার ওপর বাতি না জ্বললে পড়াশোনায় মনোযোগ দেওয়া কঠিন। এভাবে চললে পরীক্ষায় ভালো ফলাফল করা অনিশ্চিত হয়ে পড়বে।"
অভিভাবকদের মাঝেও বাড়ছে ক্ষোভ। তাদের দাবি, অন্তত পরীক্ষার এই দিনগুলোতে যেন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয়। অতিরিক্ত গরমে অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার আশঙ্কায় রয়েছেন তারা।
এবিষয়ে পল্লী বিদ্যুৎ জি, এম, সহিদ উদ্দীন বিদ্যুৎ বিভ্রাটের বিষয়ে স্থানীয় বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে যান্ত্রিক ত্রুটি বা চাহিদার তুলনায় সরবরাহ কম থাকার অজুহাত দেওয়া হলেও, সাধারণ মানুষ একে 'চরম অব্যবস্থাপনা' হিসেবে দেখছেন। দ্রুত এই সমস্যার সমাধান না হলে শিক্ষার্থীদের বড় ধরনের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
নাঙ্গলকোটের এই বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক না হলে আসন্ন পরীক্ষায় এর নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী ও ভুক্তভোগী শিক্ষার্থীরা।
Aminur / Aminur
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত