গজারিয়ায় ভূমি অফিসে আবেদন প্রেক্ষিতে সরকারি জমির সীমানা নির্ধারণ
মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়নের উত্তর ফুলদী আব্দুর রশিদের ছেলে আমিরুল ইসলামের আবেদন প্রেক্ষিতে সরকারি জায়গা সীমানা নির্ধারণ করেন উপজেলা সরকারি সার্ভেয়ার ও উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গরা। গত ১৬/ ৪/ ২০২৬ আমিরুল ইসলাম গজারিয়া সহকারী কমিশনার ভূমি বরাবর সরকারি জমি পরিমাপ নির্ধারণের একটি আবেদন করেন। আবেদনে উল্লেখ করেন প্রধানের চর মৌজার আর এস ৫ ও ৬ নং দাগের ভূমি সে ক্রয় সূত্রে ভোগ দখলে আছেন। তার জমির পাশে উত্তর ফুলদী মৌজার আর এস ১৪৮ নং দাগে সরকারি হালট জায়গা আছে। যার সীমানা জানা নাই। তাই সে সরকারি সার্ভেয়ার দ্বারা পরিমাপ করে সীমানা নির্ধারণের আবেদন করেন।তার আবেদনের প্রেক্ষিতে আজ ২১-০৪-২৬ মঙ্গলবার গজারিয়া ভূমি অফিসের সরকারি সার্ভেয়ার ও ৮ নং ও ৯ নং ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আর এস দাগ নং ৬ মৌজা প্রধানেরচর আমিরুল ইসলাম গং এর জায়গা পরিমাপে দেখা যায় যে, আমিরুল ইসলাম গং এর জায়গার অবস্থান ঠিক আছে। তারপরও সািলসীগনের মতামতের ভিত্তিতে আমিরুল ইসলাম গংদের সম্মতিক্রমে পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় জায়গা ব্যবহারের জন্য খোলা রাখা হয় এবং উপজেলা সরকারি সার্ভার এর মাধ্যমে উক্ত ভূমি পরিমাপ করে ১৪৮ নং দাগের হালটির সীমানা নির্ধারণ করা হয়।
উক্ত সীমানা নির্ধারণ ও শালিশীতে উপস্থিত ছিলেন ভবেরচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রফেসর এ কে এম গিয়াস উদ্দিন, ৮ নং ওয়ার্ড মেম্বার হাবিবুর রহমান, ৯ নং ওয়ার্ড মেম্বার ওমর ফারুক, কাজী রিয়াজ, আমজাদ হোসেন, জুয়েল, শফিউল্লাহ, বাসার,খোকনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Aminur / Aminur
সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা
রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান
বারহাট্টায় বাড়ি ফেরার পথে হামলার ঘটনায় মামলা, উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য
বিলাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
পত্নীতলায় প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা
পিরোজপুরে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
টুঙ্গিপাড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মহড়া
দুই হাত নেই, পায়ের আঙুলে লেখেন; দুঃখু মিয়ার পাশে দাঁড়াল নরসিংদীর ডিসি
ভাণ্ডারিয়ায় নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, জরিমানা ও সিলগালা
ঘিওরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত