ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬

‎কুড়িগ্রামে এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের স্বস্তি দিতে ছাত্রদলের মানবিক উদ্যোগ


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২১-৪-২০২৬ দুপুর ৪:৩৫

‎কুড়িগ্রামে অনুষ্ঠিতব্য এসএসসি সমান পরিক্ষার্থীর   কেন্দ্রের বাইরে অবস্থানরত গরমে অতিষ্ঠ অভিভাবকদের স্বস্তি দিতে ও  অসুস্থতা এড়াতে সচেতনতামূলক ও মানবিক উদ্যোগ নিয়েছে কুড়িগ্রাম জেলা ছাত্রদল।প্রচন্ড গরমে পৌর শহরের চারটি শিক্ষা প্রতিষ্ঠান—কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়, কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয়, কুড়িগ্রাম রিভার ভিউ উচ্চ বিদ্যালয় ও কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসার সামনে নেতাকর্মীরা  অবস্থান নিয়ে এসএসসি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের মাঝে বসার চেয়ার, স্যালাইন, বিশুদ্ধ পানি ও চকলেট বিতরণ করেছে।এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে অভিভাবকসহ স্থানীয় মানুষজন।
‎মঙ্গলবার ২১ এপ্রিল সকালে কুড়িগ্রাম পৌর শহরের ৪ টি পরিক্ষা কেন্দ্রের অবস্থানরত অভিভাবকদের মাঝে এ কর্মসূচি পালন করা হয়।
‎‎এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল আলম বিপুল, অর্ঘ্য দীপ সাহা (দপ্তর সম্পাদক), জেলা ছাত্রদলের সদস্য মোঃ নাঈম ইসলাম, কুড়িগ্রাম সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মাসুম হাসান হৃদয়, পলিটেকনিক ছাত্রদলের সভাপতি আব্দুর রহমান তন্ময়, সরকারি কলেজ ছাত্রদলের নেতা আরাফাত ইসলাম ও রাকিব হাসান, আলিয়া মাদ্রাসা ছাত্রদলের সভাপতি জুলফিকার আলী এবং সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকসহ অন্যান্য নেতৃবৃন্দ। ‎‎এই উদ্যোগের মাধ্যমে  পানিশূন্যতা ও শারীরিক দুর্বলতা থেকে রক্ষা পেতে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করা হয়। উপস্থিত অভিভাবকরাও এমন মানবিক কার্যক্রমকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
‎‎অভিভাবক মিনারা বেগম বলেন, “আমার মেয়ে মাদ্রাসা থেকে পরীক্ষা দিচ্ছে। আজ প্রচণ্ড গরমে খুব চিন্তায় ছিলাম। ছাত্রদলের নেতাকর্মীরা পানি, স্যালাইন ও চকলেট দিচ্ছে—এটি সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। তাদের সবাইকে ধন্যবাদ জানাই।”
‎‎জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা ও আশরাফুল আলম বিপুল বলেন, “প্রচণ্ড গরমে পরীক্ষার্থীদের সুস্থতা নিশ্চিত করা এবং অভিভাবকদের কিছুটা স্বস্তি দেওয়ার লক্ষ্যেই আমাদের এই কার্যক্রম। আগামীতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।”
জেলায় এবারে মোট ৫৬ টি পরীক্ষা কেন্দ্রে ২৭ হাজার ৩৪২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ৩৫ টি কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থী ১৮ হাজার ৬৭৬ জন,   ১১টি কেন্দ্রে দাখিল পরীক্ষার্থী ৬ হাজার ৭১২ জন এবং এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) এর জন্য ১০টি কেন্দ্রে ১হাজার ৯৫৪ জন। 

Aminur / Aminur

শিক্ষার্থীদের যৌন হেনস্থার অভিযোগ: সপ্তাহ ধরে পলাতক প্রধান শিক্ষক

দুর্নীতিমুক্ত হাটিকুমরুল ইউনিয়ন গড়তে চান চেয়ারম্যান পদপ্রার্থী উজ্জ্বল

ভাত না খেয়ে ১৩ বছরে কিশোর বাঁধন

বড়লেখায় জাতীয় ভিটামিন 'এ প্লাস' ক্যাম্পেইনে টিকা পাবে ৩২ হাজার শিশু

বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে সন্দ্বীপে র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

গ্রেপ্তারের একদিন পর কারাগারে সাতকানিয়ার এক যুবলীগ নেতার মৃত্যু

পেকুয়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নগরকান্দার তালমা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষণা

টাঙ্গাইলের কৃষক কবির হোসেনের দাফন সম্পন্ন

পেকুয়ায় স্বপ্নসারথি কিশোরীদের স্বাবলম্বী করতে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে হাঁস-মুরগি বিতরণ ও প্রশিক্ষণ

পত্নীতলায় অযোগ্য পণ্য ধংস করলো কাস্টমস

রাতের আঁধারে ধোপাজান নদীর বালি-পাথর লুট, পুলিশের অভিযানে ট্রলি-ট্রাকসহ আটক ২

প্রবাসীদের নিয়ে মানবিক ও স্বেচ্ছাসেবী সংঘটন "নয় বাড়ীয়া ফোরাম"র নতুন কমিটি ঘোষণা