সার-কীটনাশকের দোকানে অবৈধ জ্বালানি তেল মজুদ ব্যবসায়ীকে জরিমানা
যশোরের অভয়নগর উপজেলায় একটি সার ও কীটনাশকের দোকানে অবৈধভাবে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুদ রাখার অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার (২০ এপ্রিল) মধ্যরাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এক অভিযানে সুন্দলী ইউনিয়ন পরিষদের সামনে অবস্থিত পুস্পল কবিরাজের দোকানে তল্লাশি চালানো হয়। এ সময় দোকান থেকে প্রায় ৮০০ লিটার ডিজেল ও ২০০ লিটার পেট্রোলসহ মোট এক হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়। অভিযানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপুর তত্ত্বাবধানে সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু। পরে ভ্রাম্যমাণ আদালত অবৈধভাবে জ্বালানি তেল মজুদ রাখার দায়ে পুস্পল কবিরাজকে ৫ হাজার টাকা জরিমানা করে।
ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে জানানো হয়, পেট্রোলিয়াম আইন ২০১৬-এর সংশ্লিষ্ট ধারায় এই জরিমানা করা হয়েছে। জব্দ করা জ্বালানি তেলও কর্তৃপক্ষের হেফাজতে নেওয়া হয়েছে। এ ধরনের অবৈধ মজুদ ও অনিয়ম রোধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
Link Copied