পুরস্কার যখন দুর্নীতির ঢাল:অপকর্ম ঢাকতে নতুন কৌশল সুপারভাইজার থেকে জেলার প্রশাসনিক কর্মকর্তা
নওগাঁর রাণীনগর উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের বিতর্কিত ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ মুসাকে জেলা কার্যালয় অফিসে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে বদলী করা হয়েছে। অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিস্তর অভিযোগ থাকা সত্ত্বেও শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে তাকে জেলা পর্যায়ে গুরুত্বপূর্ণ পদে বদলী করার ঘটনায় আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।
গত ৮এপ্রিল উপপরিচালক মো: মারুফ রায়হান স্বাক্ষরিত এক আদেশে তার বদলীর বিষয়টি জানা যায়।
এদিকে মুসাকে গুরুত্বপূর্ণ পদে বদলী করা হলেও মুখ খুলতে নারাজ জেলার উর্দ্ধতন ওই কর্মকর্তা।
অপরদিকে স্থানীয় সচেতন মহলের মতে, তাকে শাস্তির বদলে করা হয়েছে পুরস্কৃত।
অথচ গত ১৮এপ্রিল নিয়মনীতি ভঙ্গ করে কেয়ারটেকার নিয়োগের বিষয়ে জানতে চাইলে উপ-পরিচালক মোঃ মারুফ রায়হান এই প্রতিবেদকের কাছে স্বীকার করেননি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা। বরং কাগজে কলমে গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হলেও বিষয়টি এড়িয়ে গিয়ে ক্লোজ করা হয়েছে বলে দায়সারাভাবে মন্তব্য করেন তিনি।
এর আগে গত ১৩এপ্রিল অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে জানতে চাইলে সেইসময়ও স্বীকার করেননি উপপরিচালক মো: মারুফ রায়হান। সেসময় তিনি মন্তব্য করেন, কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর মুসার বিরুদ্ধে অভিযোগ শুনতে পেয়েছি। তার বিরুদ্ধে ব্যবস্থা নেব বলেও জানান তিনি।
কিন্তু গত ১৯এপ্রিল হাতে আসা উপপরিচালকের আদেশে দেখা যায় উল্টো চিত্র। এরপরই শুরু হয় সমালোচনা ঝড়। তবে মুসার ভাষ্য তাকে স্বপদেই বদলী করা হয়েছে। এবং তিনি গত ১৬এপ্রিল জেলা কার্যালয়ে যোগদান করেছেন।
জানা যায়, ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ফিল্ড সুপারভাইজার হিসেবে দায়িত্বে থাকা মোহাম্মদ মুসা একাধারে গত ৮বছর যাবত রাণীনগর উপজেলায় কর্মরত ছিলেন। জনশ্রুতি আছে জেলা পর্যায়ের কর্মকর্তাদের যোগসাজশে অনিয়ম ও দুর্নীতির আঁতুরঘরে পরিণত করেন ধর্মীয় এই শিক্ষা কার্যক্রমকে। তোলে শক্তিশালী সিন্ডিকেট। সর্বশেষ সম্প্রতি ইউপির সাধারণ কেয়ারটেকার পদেও নিয়ম ভঙ্গ করে নিয়োগ দেওয়ার অভিযোগ ওঠে।
এরপর একাধিক শিক্ষক ও ব্যক্তির অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধানে পাওয়া যায় মুসার বিরুদ্ধে বিস্তর অভিযোগ। সংবাদ প্রকাশের পর তদন্ত করার কথা জানালেও রহস্যজনক কারণে নেওয়া হয়নি দৃশ্যমান শাস্তিমূলক কোনো ব্যবস্থা। উল্টো জেলার উপপরিচালক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তার মতো গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব প্রদান করা হয়েছে। যেখান থেকে এবার পুরো জেলার ওপর কলকাঠি নাড়ানোর মতো সুযোগ করে দেওয়ার অভিযোগ উঠেছে।
এলাকাবাসী ও সচেতন মহলের দাবি এই মুসাসহ যারা অনিয়ম ও দুর্নীতিতে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শাস্তির আওতায় এনে সরকারের এই শিক্ষা কার্যক্রমকে দুর্নীতি মুক্ত করার দাবি তুলেছে।
জানতে চাইলে উপজেলার সাবেক ফিল্ড সুপার ভাইজার মোহাম্মদ মুসা মুঠোফোনে বলেন, আপনারা থাকতে দিলেন? নিউজ টিউজ করে বদলী করে দিয়েছেন। নিউজের পর বদলী হয়েছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, নিউজ করার পর হোক বা আগে হোক আমাকে বদলী করা হয়েছে। আর আমাকে স্বপদে বদলী করা হয়েছে। প্রশাসনিক কর্মকর্তা হিসেবে বদলী করা হয়েছে এমন প্রশ্নে তিনি বলেন, যার স্বাক্ষর আছে, তাকে জিজ্ঞেস করেন। এছাড়া আমি গত ১৬তারিখে জেলা কার্যালয়ে যোগদান করেছি। এখন আপনারা ভালো থাকতে দিলেই ভালো থাববো।
জানতে চাইলে নওগাঁর উপ-পরিচালক মো: মারুফ রায়হান মুঠোফোনে দায়সারাভাবে জবাব দিয়ে বলেন, মুসাকে ক্লোজ করে আমার সাথে রাখা হয়েছে, সে যেন বাহিরের কোনো কাজ করতে না পারে। তবে প্রশাসন ও ফিল্ড সুপার ভাইজার পদের বিষয়ে সদুত্তর দেননি তিনি। আর বিভিন্ন অভিযোগের বিষয়ে তদন্ত চলমান আছে বলেও জানান তিনি।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে দেশীয় ফল নিয়ে উৎসব করলো বাতিঘর আদর্শ পাঠাগার
গরমে ছটফটানি আর অন্ধকারের মাঝে রোগীর সেবা
যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল
চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাতার ইন্তেকাল, সর্বস্তরের মানুষের গভীর শোক
জুড়ীতে ব্রাকের উদ্যোগে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে হাঁস-মুরগি বিতরণ
চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: র্যালি ও আলোচনা সভায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়
জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
দর্শনায় উপড়ে পড়ল শতবর্ষী বটগাছ, ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক
রৌমারীতে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়রে সদস্যদের নিয়ে বকুল হোসেনের নির্বাচনিয় উঠন বৈঠক
সাভারে ছাত্রদল নেতা কতৃক সনাতন ধর্মাবলম্বী কিশোরকে অপহরণ করে পৈশাচিক নির্যাতন
চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
মেহেরপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে র্যালি ও আলোচনা সভা