মানিকগঞ্জে আকস্মিক পরিক্ষা কেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী মিলন
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় এসএসসি পরীক্ষা চলাকালে দুটি কেন্দ্রে আকস্মিকভাবে পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে তিনি হঠাৎ করেই সিংগাইরের জয়মন্ডপ উচ্চ বিদ্যালয় এবং সাহরাইল উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হন।
এ সময় তার সঙ্গে কোনো আনুষ্ঠানিক প্রোটোকল ছিল না। এমনকি সরকারি গাড়ির পতাকাও ঢাকা থাকায় মন্ত্রীর আগমন কেন্দ্র সংশ্লিষ্ট কেউ টের পাননি। পরিদর্শকালে তিনি পরীক্ষা কার্যক্রম ঘুরে দেখেন এবং কেন্দ্রগুলোর সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন।
এ সময় জয়মন্ডপ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের দুটি কক্ষের দায়িত্বে থাকা পরিদর্শকদের কার্যক্রমে অসন্তোষ হয়ে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তাৎক্ষণিক নির্দেশনা দেন তিনি। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার পপি, থানার অফিসার ইনচার্জ মো. মাজহারুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক-৪
ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ
আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত
উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’
ভোলার বাংলাবাজার কলেজে প্রথম বর্ষের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
মাদারীপুরে মুক্তমঞ্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ
নওগাঁর আত্রাইয়ে বজ্রপাত রোধে আনসার-ভিডিপির আড়াই কিলোমিটার সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ
অন্ধকার সড়কে আলোর ব্যবস্থা করলেন প্রবাসী বাবুল খন্দকার
পিরোজপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালন
কুড়িগ্রামে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন জব্দ, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা