কুমিল্লা বোর্ডে এসএসসি পরিক্ষায় ছাত্রদের ছাড়িয়ে ছাত্রী ২৯ হাজার বেশি
এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষায় ছেলেদের তুলনায় মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি।
বোর্ড থেকে পাওয়া তথ্যমতে, মোট ১ লাখ ৪৬ হাজার ৮১৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৭ হাজার ৯৭০ জনই ছাত্রী; যা ছাত্রদের তুলনায় ২৯ হাজার ১২৩ জন বেশি।
সোমবার বাংলা প্রথমপত্র পরীক্ষার মাধ্যমে এ বছরের এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিনে কুমিল্লা জিলা স্কুল কেন্দ্র পরিদর্শন করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার চেয়ারম্যান প্রফেসর শামসুল ইসলাম এবং জেলা প্রশাসক মু. রেজা হাসান।
এবার বোর্ডের অধীন ছয় জেলায় ২৭৭টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার চেয়ারম্যান প্রফেসর শামসুল ইসলাম জানান, এ বছর এসএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৪৬ হাজার ৮১৭ জন। এর মধ্যে মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা ৮৭ হাজার ৯৭০ জন এবং ছেলে পরীক্ষার্থীর সংখ্যা ৫৮ হাজার ৮৪৭ জন।
তিনি বলেন, “এখন সব জায়গাতেই মেয়েদের শিক্ষার হার বেশি। এছাড়া শিক্ষার কার্যক্রমে মেয়েদের অংশগ্রহণের প্রবণতা ও সফলতার হার বেড়েছে। যে কারণে পরীক্ষায় ছাত্রী সংখ্যা বেশি।
“কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরার পাশাপাশি একাধিক ভিজিল্যান্স টিম কাজ করছে। কোনো অনিয়ম ছাড় দেওয়া হবে না।”
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর বিজ্ঞান বিভাগে ৫৮ হাজার ৭৪ জন, মানবিক বিভাগে ৪৫ হাজার ৪১৬ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৪৩ হাজার ৩২৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। মোট পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত ১ লাখ ১৪ হাজার ৬১ জন এবং অনিয়মিত ৩২ হাজার ৬৬৫ জন।
জেলাভিত্তিক তথ্যে দেখা গেছে, কুমিল্লা জেলায় ১০২টি কেন্দ্রে ৬৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫১ হাজার ৫৮৬ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে।
চাঁদপুর জেলায় ৪৫টি কেন্দ্রে ২৮৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২১ হাজার ৮৮৯ জন, ব্রাহ্মণবাড়িয়া জেলায় ৪৩টি কেন্দ্রে ২৫২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৯ হাজার ৬৯১ জন, নোয়াখালী জেলায় ৪৩টি কেন্দ্রে ৩০৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৫ হাজার ২৩৫ জন, ফেনী জেলায় ২১টি কেন্দ্রে ১৮৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৪ হাজার ৮৮৫ জন এবং লক্ষ্মীপুর জেলায় ১৮১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৩ হাজার ৫৩১ জন পরীক্ষার্থী এবার এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।
জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, “পরীক্ষা কেন্দ্রগুলোতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়াও ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। পাশপাশি আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে; কেউ কোনো অনিয়ম করতে পারবে না।”
এমএসএম / এমএসএম
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত