ঢাকা শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

মুরাদনগর পরীক্ষা কেন্দ্র ছাত্রদল নেতৃবৃন্দ, পরীক্ষার্থীদের মাঝে পানি বিতরণ


মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি photo মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশিত: ২১-৪-২০২৬ দুপুর ৪:৫৩

কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল কৃষ্ণ কুমার বহুমুখী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন ছাত্রদলের নেতৃবৃন্দ। পরীক্ষা চলাকালীন সময় কেন্দ্রের সার্বিক পরিবেশ, শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে তারা এই পরিদর্শন করেন। এ সময় তারা এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পানির বোতল বিতরণ করেন, যা উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা ছাত্রদলের সংগ্রামী আহ্বায়ক খাইরুল হাসান এবং যুগ্ম আহ্বায়ক মীর সম্রাট। এ সময় তাদের সঙ্গে ছিলেন শ্রীকাইল সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। নেতৃবৃন্দ পরীক্ষা কেন্দ্রের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা করেন।

নেতারা বলেন, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে এ ধরনের পরীক্ষার ভূমিকা অপরিসীম। তাই যে কোনো ধরনের অনিয়ম রোধে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে। তারা আরও বলেন, গরম আবহাওয়ার কারণে অনেক পরীক্ষার্থী কষ্ট পায়, তাই তাদের স্বস্তির জন্য এই পানি বিতরণ কর্মসূচি নেওয়া হয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন ১নং শ্রীকাইল ইউনিয়নের সভাপতি পদপ্রার্থী তুয়ানুর খলিলুল্লাহ। এছাড়া ছাত্রদল নেতা নাজমুল হুদা, পাভেল মুন্সি, আশিক, তুহিন, জোবায়ের মোল্লা, কামরুল, শিমুল, ইয়ামিন, হৃদয়, লালচান, শরীফ প্রধান ও ইয়াছিনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে নেতৃবৃন্দ সন্তোষ প্রকাশ করে বলেন, কেন্দ্রের পরিবেশ মোটামুটি ভালো রয়েছে। তবে ভবিষ্যতেও যেন এই শৃঙ্খলা বজায় থাকে সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তারা। একই সঙ্গে শিক্ষার্থীদের মনোযোগ সহকারে পরীক্ষা দেওয়ার জন্য উৎসাহ প্রদান করেন।

স্থানীয় অভিভাবক ও সাধারণ জনগণ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন মানবিক কার্যক্রম শিক্ষার্থীদের মাঝে স্বস্তি এনে দেয় এবং তাদের পরীক্ষায় মনোযোগ ধরে রাখতে সহায়তা করে।

এমএসএম / এমএসএম

নরসিংদীতে জেলা প্রশাসকের আকস্মিক বিদ্যালয় পরিদর্শন

রোমে স্ত্রী-কন্যাসহ নোয়াখালীর বাবুলকে হত্যা, দেশে এলো ৩ মরদেহ

শরণখোলায় কেরাম খেলার নামে জমজমাট জুয়ার আসর

বারহাট্টায় জুয়ার আসর থেকে ২ ইউপি সদস্যসহ গ্রেফতার ৫

মনপুরায় ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত যুবক পলাতক

মেহেরপুরে ফেন্সিডিল রাখার অভিযোগে মোনতাজের ১০ বছর সশ্রম কারাদণ্ড

কালিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ৭

হাজীগঞ্জে পুকুরে গোসল করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

ভূরুঙ্গামারীতে জেলা প্রশাসকের শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ ও সরকারি দপ্তর পরিদর্শন

রায়গঞ্জের চান্দাইকোনায় এশিয়ান হসপিটালের উদ্বোধন করলেন এমপি আয়নুল হক

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৬

চট্টগ্রামে গ্যাস না পেয়ে সড়ক অবরোধ বিক্ষুব্ধ চালকদের

নেত্রকোণার মদনে শিক্ষিকাকে মারধরের ঘটনায় তদন্তে সত্যতা পাওয়ায় প্রধান শিক্ষক  বরখাস্ত