ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

নিরাপত্তাহীনতার অভিযোগে কর্মস্থল ছাড়লেন স্বাস্থ্য কর্মকর্তা


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২১-৪-২০২৬ দুপুর ৪:৫৪

নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে বরগুনার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীল রতন সরকার কর্মস্থল ত্যাগ করেছেন। নিজের জীবনের নিরাপত্তা হুমকির মুখে রয়েছে উল্লেখ করে তিনি বরগুনা সিভিল সার্জনের কাছে লিখিতভাবে বিষয়টি জানিয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায় আজ ২১ এপ্রিল প্রেরিত ওই চিঠিতে তিনি তীব্র নিরাপত্তাহীনতার কারণে দায়িত্ব পালন করা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে উল্লেখ করেন। চিঠির অনুলিপি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বরিশাল বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), জেলা প্রশাসক বরগুনা, পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পাথরঘাটা থানার অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট দপ্তরে অবগতির জন্য পাঠানো হয়েছে বলে জানা গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা কর্মস্থল ত্যাগ করায় প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে জরুরি চিকিৎসাসেবা, চিকিৎসক সমন্বয়, ওষুধ সরবরাহ ও রোগী ব্যবস্থাপনায় নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় বাসিন্দারা জানান, পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ চিকিৎসাসেবা কেন্দ্র। এখানে প্রতিদিন বিপুল সংখ্যক রোগী চিকিৎসা নিতে আসেন। প্রধান স্বাস্থ্য কর্মকর্তা অনুপস্থিত থাকলে স্বাস্থ্যসেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীল রতন সরকারের মুঠোফোনে কল করা হলে তিনি বলেন, উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়ে আমি ইউএনও মহোদয়ের কাছে লিখিত পত্র দিয়ে আসছি। এ বিষয়ে আমি আর কোন মন্তব্য করতে রাজি নই। ইউএনও মহোদয়ের সাথে কথা বলেন।

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বরগুনা সিভিল সার্জনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তারা রিসিভ করেননি।

স্থানীয় সচেতন মহল বলছে, স্বাস্থ্য কর্মকর্তার নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা জরুরি। অন্যথায় সাধারণ মানুষের চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের