পূর্বধলায় পরীক্ষার্থী ও অভিভাবকদের পাশে উপজেলা ছাত্রদল; পানি, স্যালাইন ও শিক্ষা উপকরণ বিতরণ
নেত্রকোনার পূর্বধলায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে পরীক্ষার্থী ও অভিভাবকদের সহায়তায় মানবিক কর্মসূচি পালন করেছে উপজেলা ছাত্রদল। তীব্র গরম এবং পরীক্ষার্থীদের মানসিক চাপ বিবেচনায় রেখে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সামনে পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিশুদ্ধ খাবার পানি, ওরস্যালাইন এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহম্মেদ বাবুর দিকনির্দেশনায় এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোলেমান কবীর পাপ্পুর নেতৃত্বে উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সামনে এই কর্মসূচি পরিচালিত হয়। এসময় পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি ও ওরস্যালাইন বিতরণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদল নেতা তাইজুল ইসলাম, কামাল, আরমান, কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব খান, সহ-সভাপতি সিফাত খান, আতিকুর রহমান আতিক, সিরাজুল, আশিকসহ আরও অনেক নেতাকর্মী।
অন্যদিকে, উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য সচিব সাজু আহম্মেদের নেতৃত্বে পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান গেটে পরীক্ষার্থীদের মাঝে স্কেল, কলম ও ফাইল বিতরণ করা হয়। ছাত্রদলের এই উদ্যোগে পরীক্ষার্থীদের মধ্যে স্বস্তি ও উৎসাহ লক্ষ্য করা গেছে।
ছাত্রদল নেতারা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকে। পরীক্ষার সময় পরীক্ষার্থীদের মানসিক সাহস যোগাতে এবং সহযোগিতার অংশ হিসেবে তারা এই মানবিক কর্মসূচি পালন করছেন।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
Link Copied