হজযাত্রীদের সুবিধার্থে মিকাতের আধুনিকায়ন করল সৌদি
পবিত্র হজ পালনকে সামনে রেখে মিকাত বা ইহরাম বাঁধার নির্ধারিত স্থানগুলোর প্রস্তুতি সম্পন্ন করেছে সৌদি আরব। হজযাত্রীদের সুবিধার্থে এসব পয়েন্টে নামাজের জায়গার সম্প্রসারণ, উন্নত পানি সরবরাহ ব্যবস্থা এবং নিরাপত্তা নিশ্চিতে আড়াই শতাধিক নজরদারি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
মক্কা নগরী ও পবিত্র স্থানসমূহের জন্য গঠিত রাজকীয় কমিশন (আরসিএমসি) ইতিমধ্যে নির্ধারিত প্রবেশপথ বা মিকাতগুলোর সংস্কার কাজ শেষ করেছে।হজযাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং উন্নত সেবা নিশ্চিত করার লক্ষ্যে গৃহীত এক মহাপরিকল্পনার অংশ হিসেবে এই উন্নয়নমূলক কাজগুলো করা হয়েছে বলে জানা গেছে। রাজকীয় কমিশনের প্রধান নির্বাহী প্রকৌশলী সালেহ বিন ইব্রাহিম আল-রশিদ জানান, মিকাতগুলোতে বর্তমানে পুরুষদের জন্য ৬৬০০ এবং মহিলাদের জন্য প্রায় ৩২০০ জনের নামাজের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া হজযাত্রীদের জন্য হাজার হাজার পার্কিং স্পেস এবং শত শত উন্নতমানের শৌচাগার তৈরি করা হয়েছে, যা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পরিচালিত হবে। পরিকাঠামো উন্নয়নের অংশ হিসেবে ওয়াদি মাহরাম মিকাতের পানীয় ব্যবস্থা পুরোপুরি পুনর্নির্মাণ করা হয়েছে। অন্যদিকে, আল-সায়ল আল-কাবির মিকাতের ৯০০টিরও বেশি শৌচাগারে কেন্দ্রীয় হিটিং বা পানি গরম করার ব্যবস্থা চালু করা হয়েছে।
হাজিদের সার্বিক নিরাপত্তা এবং শৃঙ্খলার কথা মাথায় রেখে মিকাত এলাকা এবং কাবার নিকটবর্তী মসজিদগুলোতে ২৩০টিরও বেশি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এ ছাড়া নতুন সাইনপোস্ট বা দিকনির্দেশক বোর্ড স্থাপনের মাধ্যমে হাজিদের চলাচলের পথ আরও সুনির্দিষ্ট করা হয়েছে।
মাঠ পর্যায়ে কাজ করার জন্য ইতোমধ্যে সংশ্লিষ্ট টিমগুলোকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। হাজিদের তাৎক্ষণিক সেবা দিতে বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে মৌসুমি সেবা কেন্দ্র। মূলত হজ পালনকারীদের অভিজ্ঞতা আরও আরামদায়ক ও নিরাপদ করতেই সৌদি সরকার এই ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।
Aminur / Aminur
গোসলের পর নামাজের জন্য নতুন করে অজু করতে হবে?
প্রয়োজনীয় কয়েকটি দোয়া
ক্ষুধার্তকে খাবার খাওয়ানোর ফজিলত
দাম্পত্য কলহ নিরসনে সাহাবি যায়িদের (রা.) যে ঘটনা অনুসরণীয়
ঈদুল ফিতর ও আজহাকে সরকারি ছুটি হিসেবে স্বীকৃতি দিল ক্যালিফোর্নিয়া
ভালো কথা বলাও এক ধরনের সদকা
সুন্দর সমাজ গড়তে বিশ্বস্ততার গুণটি যে কারণে অপরিহার্য
শরিয়ত থেকে মারিফত: আল্লাহ ও তাঁর রাসূল -এর প্রেমে আত্মার অনন্ত যাত্রা
কাবার সামনে কোরআন খতমের স্বপ্ন পূরণে সিরিয়া থেকে হেঁটে মক্কার পথে তরুণ
পিরিয়ডের সময় সিজদার আয়াত শুনলে সিজদা দিতে হবে?
আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি
চুলে কলপ ব্যবহার করা কি জায়েয, ইসলাম কী বলে