ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

লোহাগড়ায় বিবাদের অবসান: ৫ ঘণ্টার সংলাপে খুলে গেল মালোপাড়ার পথ


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ২২-৪-২০২৬ দুপুর ১:৮
নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা গ্রামের মালোপাড়ায় সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের শান্তিপূর্ণ সমাধান হয়েছে। দীর্ঘ ৫ ঘণ্টার আলোচনার পর বিবাদমান দুই পক্ষের মধ্যে সমঝোতা হওয়ায় বন্ধ রাস্তা খুলে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) সকাল থেকে ওই সীমানা প্রাচীর অপসারণের কাজ শুরু হয়েছে।
এর আগে মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল ৪টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত নড়াইল জেলা প্রশাসনের উদ্যোগে লক্ষীপাশা মালোপাড়ায় অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চুর নির্দেশনায় এবং জেলা প্রশাসকের তত্ত্বাবধানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাসের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস জানান, উভয় পক্ষের সম্মতিতে সেখানে নির্মিত সীমানা প্রাচীর অপসারণের সিদ্ধান্ত হয়েছে।
তিনি আরও জানান, ব্যারিস্টার দেদার-ই-এলাহী কর্তৃপক্ষ নিজ উদ্যোগে প্রাচীরটি অপসারণ করবেন এবং মালোপাড়ার সাধারণ মানুষের চলাচলের জন্য নতুন রাস্তা নির্মাণে প্রয়োজনীয় জায়গা ছেড়ে দেবেন। এতে দীর্ঘদিনের বিরোধের স্থায়ী সমাধান হবে বলে আশা করা হচ্ছে।
শান্তি বৈঠকে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দীর্ঘ আলোচনার মাধ্যমেই এ সমস্যার সমাধান সম্ভব হয়েছে।
মালোপাড়ার বাসিন্দা ও ভুক্তভোগী সুশান্ত বিশ্বাস বলেন, দীর্ঘ আলোচনার পর বিষয়টির সুন্দর সমাধান হয়েছে। দেয়াল সরিয়ে আমাদের চলাচলের জন্য নতুন রাস্তার ব্যবস্থা করা হচ্ছে—এতে আমরা সন্তুষ্ট।
সভায় উপস্থিত ব্যারিস্টার দেদার-ই-এলাহীর প্রতিনিধি মো. হায়দার জানান, সকাল থেকেই দেয়াল অপসারণের কাজ শুরু করা হয়েছে এবং বিষয়টির সমাধান হয়েছে।
সভায় আরও উপস্থিত ছিলেন নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরুজ্জামান, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুম্মিতা সাহা, নড়াইল-২ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি জামায়াত নেতা জামিরুল হক টুটুল, বিএনপি নেতা টিপু সুলতান, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাভলুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, লক্ষীপাশা মৌজার সাবেক দাগ নং ২৬১ ও আর.এস. ২০২৮ দাগের জমির একটি অংশ দীর্ঘদিন ধরে স্থানীয়দের চলাচলের রাস্তা হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলছিল। গত ১৬ এপ্রিল ওই স্থানে প্রাচীর নির্মাণ করলে অন্তত ২০টি সংখ্যালঘু জেলে পরিবারের একমাত্র চলাচলের পথ বন্ধ হয়ে যায়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে প্রকাশিত হলে প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করে।

এমএসএম / এমএসএম

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’

ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু

হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু