খালিয়াজুরীতে অভাবের তাড়নায় আত্মহত্যা করেছে এক নারী
নেত্রকোণা জেলার খালিয়াজুরীর কৃষ্ণপুর ইউনিয়নের যাদবপুর গ্রামে পুরানহাটির এক মহিলা ২১ এপ্রিল( মঙ্গলবার) ভোর ছয়টায় আত্মহত্যা করেছে বলে নিশ্চিত করেছের খালিয়াজুরী ওসি মোঃ নাসিরউদ্দিন।
মৃত মহিলাটি যাদবপুর গ্রামের পুরানহাটি এলাকার মৃত অনাথ সরকারের স্ত্রী সঞ্চিতা সরকার (৫৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, সঞ্চিতা রানীর স্বামী অনাথ সরকার দীর্ঘদিন আগে সংসারে তিন মেয়ে ও এক ছেলে রেখে মৃত্যুবরণ করে। তারপর থেকে থেকে ছোট ছেলে মেয়েদের নিয়ে সংসার চালিয়ে যাচ্ছেন সঞ্চিতা রানী সরকার। তিন মেয়ের মধ্যে দুই মেয়ের বিয়ে হয়ে গেছে। আর এক মেয়ে ও এক ছেলে রয়েছে। অবিবাহিত মেয়েটি সরল প্রকৃতির ও ছেলেটি অর্ধপাগল। মেয়েটিকে সাথে নিয়েই ৮০ শতাংশ জমি চাষাবাদ করে নিজেরাই রোপন করত। কিন্তু কিছুদিন আগে শিলাবৃষ্টিতে একমাত্র বোর ফসল নষ্ট হয়ে যাওয়ায় হতাশাগ্রস্থ হয়ে ভোর ছয় ঘটিকার সময় বাড়ীর পাশে হিজল গাছে গলায় গামছা প্যাঁচিয়ে আত্মহত্যা করেছে। গাছে ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করেন।
কৃষ্ণপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সদস্য রথীন্দ্র সরকার বলেন, পরিবারটি অভাবগ্রস্থ। একটি ছেলে পাগল ও একটি মেয়ে অবিবাহিত মেয়ে রয়েছে। অল্প কিছু জমিতে ধান চাষ করেছিল তাও শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে যাওয়ায় অভাবের তাড়না থেকেই আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে খালিয়াজুরী থানার ওসি মোঃ নাসিরউদ্দিন জানান, খবর পেয়ে থানার সাব-ইন্সপেক্টর ঘটনাস্থলে গিয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে কোন অভিযোগ না থাকায় গ্রামবাসীর অনুরোধে ও ঊর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন
খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক
টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক
তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত
পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার
সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি
দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী