মুকসুদপুর মাতৃস্নহ প্রতিবন্ধী ও যুব নারী উন্নয়ন সংস্থার প্রতিবন্ধী হুইল চেয়ার বিতরণ
"প্রতিবন্ধীদের অবহেলা নয় সঠিক পরিচর্যাই পারে ওদের স্বাভাবিক জীবন ফিরেয়ে আনতে" প্রতিবাদ্য এ ২২ এপ্রিল বুধবার দুপুর ১২টায় মাটিয়াব্রীজ নিজ কার্যালয়ে মুকসুদপুর মাতৃস্নহ প্রতিবন্ধী ও যুব নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে ৭ জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।
মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: সালাউদ্দিন মিয়ার সভাপতিত্বে এবং মুকসুদপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক পরেশ বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মো: সায়াদ উদ্দিন আহম্মেদ, মুকসুদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম ও ফরিদপুর দি রয়েল ডিজিটাল ল্যাবের ব্যবস্থাপনা মো: শওকত হোসেন (আকবর)। প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন মাতৃস্নহ প্রতিবন্ধী ও যুব নারী উন্নয়ন সংস্থার পরিচালক নাজনীন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সাইফুল ইসলাম পান্নু৷ মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও শামসুল আরেফিন মুক্তা, প্রচার সম্পাদক মো: মামুন মোল্লা ও ক্রিয়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ বাবুল হোসেন। অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ৭ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করা হয়। উল্লেখ্য মুকসুদপুর মাতৃস্নেহ প্রতিবন্ধী ও যুব নারী উন্নয়ন সংস্থায় এলাকার প্রায় ১৩২ প্রতিবন্ধী বাচ্চারা রয়েছে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত