ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

লাকসামে শীর্ষ মাদক কারবারি ফারুক গ্রেপ্তার


দেবব্রত পাল বাপ্পী, লাকসাম  photo দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
প্রকাশিত: ২২-৪-২০২৬ দুপুর ২:২৬

কুমিল্লার লাকসামে শীর্ষ মাদক কারবারি ফারুককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। লাকসাম থানা পুলিশ মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার কোমারডোগা এলাকা থেকে মাদকসহ তাকে গ্রেপ্তার করে। এ সময় ভ্রাম্যমাণ আদালত তাকে ৬ মাসের কারাদন্ড ও  নগদ ১০০ টাকা অর্থদন্ডে দন্ডিত করেন।
পুলিশের তালিকায় শীর্ষ মাদক কারবারি ওমর ফারুক (২৫) লাকসাম পৌরসভার কোমারডোগা বাশার সর্দার বাড়ীর আবুল বাশার সর্দারের ছেলে। পুলিশ জানায়, ফারুকের বিরুদ্ধে ২টি মাদক মামলা ও ১টি চুরির মামলা রয়েছে। এছাড়াও লাকসাম থানায় ২টি মাদক মামলার ওয়ারেন্ট রয়েছে। গ্রেপ্তারের সময় সে সারা শরীরের কাদামাটি মাড়িয়ে পালানোর চেষ্টা করে।
লাকসাম থানার অফিসার ইনচার্জ ওসি মাকসুদ আহম্মেদ জানান, শীর্ষ এ মাদক কারবারিকে অনেকদিন ধরেই পুলিশ তাকে খুঁজছিল। আজ গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেপ্তারকালে মাদকদ্রব্য রাখার অপরাধে ঘটনাস্থলেই মোবাইল কোর্ট ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও  নগদ ১০০ টাকা অর্থদন্ডে জরিমানা করা হয়। 
অপরদিকে, উপজেলার বিজরা এলাকায় পৃথক আরেকটি অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামী মোঃ হারুনুর রশিদকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত মোঃ হারুনুর রশিদকে (৪৫) উপজেলার বাকই দক্ষিণ ইউনিয়নের বিজরা এলাকার মৃত ফজলুল হকের ছেলে।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত