ঢাকা শুক্রবার, ১৫ মে, ২০২৬

চরভদ্রাসনে পুলিশের উপর হামলা, আসামী ছিনিয়ে নিলেন স্বজনরা


মনির হোসেন পিন্টু, চরভদ্রাসন photo মনির হোসেন পিন্টু, চরভদ্রাসন
প্রকাশিত: ২২-৪-২০২৬ দুপুর ২:২৮

ফরিদপুরের চরভদ্রাসনে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াঁসহ এক আসামিকে ছিনিয়ে নিয়েছেন তাঁর স্বজন ও অনুসারীরা। মঙ্গলবার(২১ এপ্রিল) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের চর সালেপুর মুন্সিরচর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আসামি কবির খান (৪৫) চর হরিরামপুর ইউনিয়নের চর সালেপুর (পশ্চিম) গ্রামের মৃত সুরমান খানের ছেলে। তিনি চর হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ)সভাপতি। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে চরভদ্রাসন থানায় একটি মামলা রয়েছে। 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে চরভদ্রাসন থানার উপপরিদর্শক (এসআই) রফিকুজ্জামানের নেতৃত্বে পাঁচজন পুলিশ সদস্য মুন্সিরচর বাজারে অভিযান চালিয়ে কবির খানকে গ্রেফতার করেন। তাঁকে হাতকড়াঁ পরিয়ে মোটরসাইকেলে তোলার সময় কবিরের বড় ভাই সূর্য খান এসময় পুলিশের কাজে বাধাঁ দেন। মুহুর্তের মধ্যে কবিরের ১৮/২০ জন স্বজন ও অনুসারীরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়ে হাতকড়াঁ পরা অবস্থায় তাঁকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যান। 
হামলায় এসআই রফিকুজ্জামানের ডান হাত জখমসহ অন্য পুলিশ সদস্যরা আহত হন। পরে আহত পুলিশ সদস্যরা চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি হয়ে প্রাথমিকভাবে চিকিৎসা নেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার কিছুক্ষণ পর কবির খানকে মুন্সিরচর বাজার এলাকায় হাতকড়াঁ ছাড়াই ঘুরে বেড়াতে দেখা যায়।
 চর হরিরামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান বিল্লাল হোসেন বলেন, পুলিশ কবিরকে গ্রেফতার করে এক হাতে হাতকড়াঁ পরিয়ে অন্য হাত ধরে রেখেছিল। হটাৎ করে কবিরের অনুসারী ও স্বজনেরা এসে পুলিশের উপর হামলা চালিয়ে তাঁকে নিয়ে যাওয়ার পর বাজারের একটি পরিত্যক্ত স্থান থেকে স্থানীয়রা হাতকড়াটি উদ্ধার করে স্থানীয় ইউপি সদস্য ও গ্রাম পুলিশের মাধ্যমে হাতকড়াঁটি থানায় জমা দিয়ে দেওয়া হয়েছে।
চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আওয়ামী লীগ নেতা কবির খান সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার আসামি। গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করার জন্য আমাদের পাঁচজন পুলিশ সদস্য মুন্সিরচর বাজারে গেলে তাঁদের ওপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নিয়ে যায় তার স্বজন ও অনুসারীরা। 
এঘটনায় আহত পুলিশ সদস্যরা প্রাথমিকভাবে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। তিনি আরো বলেন, সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে এঘটনায় চরভদ্রাসন থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং আসামি কবির খানকেও গ্রেফতারের চেষ্টা চলছে।’

 

এমএসএম / এমএসএম

বাগেরহাট পৌর শহরে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফুফাতো ভাই নিহত

মনোহরগঞ্জ সন্তান ও স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী

আত্রাইয়ে ট্রাক্টরের মাটি পরিবহনে রাস্তার বেহাল দশা: বোরো ধান নিয়ে বিপাকে কৃষক

তাড়াশে মাঠের ধান ঘরে তুলতে কৃষকের চরম দুর্ভোগ- রাস্তা তো নয় যেন পাকের জমি

চন্দনাইশে পৈতৃক ভিটায় ঘর করতে গিয়ে প্রতিবেশীর হামলার শিকার,আহত-৩

খালিয়াজুরীতে স্লীলতাহানির অভিযোগে থানায় মামলা

নেত্রকোণার মদনে গভীর রাতে ২০ টন সরকারি চাউলসহ ১টি ট্রাক আটক করেছে প্রশাসন

ঈদে আসছে রাণীশংকৈলের সেরা ২৫ মনের কালাবাবু, দাম ১০ লাখ মাত্র

ধোপাদহে রক্তাক্ত হামলা:রহিম সিকদারকে কুপিয়ে আহত, ঢাকায় প্রেরণ

দৃষ্টান্তমূলক সেবায় আইজিপি পদক পেলেন নেত্রকোণা মডেল থানার ওসি আল মামুন সরকার

কাপাসিয়ায় ৫ খুন: পদ্মা সেতু থেকে ঝাঁপ দিয়ে ঘাতক ফোরকানের ‘আত্মহত্যা’, মোবাইল উদ্ধার

নাগরপুরে ১৫ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

‎নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি, কুতুবদিয়া উপকূলে চলছে মাছ ধরার মহোৎসব