কুষ্টিয়ায় সরকারি কর্মচারীর বিরুদ্ধে খাস জমিতে প্রাচীর নির্মাণে অভিযোগ
কুষ্টিয়া সদর উপজেলার মতিমিয়া রেলগেট সংলগ্ন এলাকায় সরকারি খাস খতিয়ানের জমি দখল করে অবৈধভাবে প্রাচীর নির্মাণের মাধ্যমে পাঁচটি পরিবারের একমাত্র যাতায়াতের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে এক সরকারি কর্মচারীর বিরুদ্ধে।
অভিযুক্ত ফরহাদ বর্তমানে মিরপুর উপজেলা কৃষি অফিসে কর্মরত। স্থানীয় ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, তিনি কোনো ধরনের বৈধ সরকারি লিজ বা বরাদ্দ ছাড়াই দীর্ঘদিন ধরে খাস জমি দখল করে সেখানে স্থাপনা নির্মাণ করে আসছেন।
ভুক্তভোগী পরিবারগুলোর সদস্য রবিউল, মিখন, হিরক ও লাল চাঁদ জানান, কুষ্টিয়া সদর উপজেলার চৌড়হাস মৌজার ১২০০ নং খতিয়ানের (জে.এল নং-২২) অন্তর্ভুক্ত ৮১৩, ৮৩৪, ৮৩৫, ৮৩৭ ও ৮৩৯ নং দাগের মোট ৬৬.৬৪ একর জমি বর্তমানে বাংলাদেশ সরকারের অধীনে রয়েছে। জমিগুলোর তত্ত্বাবধায়ক কুষ্টিয়ার জেলা প্রশাসক। পূর্বে এসব জমির মালিক ছিলেন নৃপেন্দ্রনাথ পাল, বাল পাল, গৌর গোশাল দাস, সোনাতন চন্দ্র পাল ও রঘুনাথ পাল। দেশভাগের পর তারা ভারতে চলে গেলে সম্পত্তিগুলো পরিত্যক্ত হিসেবে সরকারের খাস খতিয়ানে অন্তর্ভুক্ত হয়।
অভিযোগ অনুযায়ী, ফরহাদ কোনো বৈধ বরাদ্দ ছাড়াই জমির একটি অংশ দখল করে প্রাচীর নির্মাণ শুরু করেন। কয়েক মাস আগে প্রশাসন ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেয়। তবে সম্প্রতি তিনি পুনরায় প্রাচীর নির্মাণ শুরু করেছেন বলে অভিযোগ রয়েছে।
এদিকে, একই জমির মালিকানা দাবি করে স্থানীয় নূর হোসেন দিং নামের এক ব্যক্তি আদালতে মামলা দায়ের করেছেন, যা বর্তমানে বিচারাধীন (দেওয়ানী আপীল মামলা নং-১৫০/১৯)। ভুক্তভোগীদের দাবি, মামলা চলমান থাকা অবস্থায় এবং জমিটি খাস হওয়ায় সেখানে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বরাদ্দ পাওয়ার সুযোগ নেই।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, নির্মাণাধীন প্রাচীরের কারণে পাঁচটি পরিবারের দীর্ঘদিনের একমাত্র যাতায়াতের পথ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এতে পরিবারগুলো কার্যত অবরুদ্ধ অবস্থায় রয়েছে। তারা জানান, জরুরি পরিস্থিতিতে এমনকি লাশ বাড়ি থেকে বের করাও কঠিন হয়ে পড়বে।
অভিযুক্ত ফরহাদ ও তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, উক্ত জমির ৮৩৫ নং দাগের ০.০২৮১ একর জমি কথা খাতুনের নামে সরকারি বরাদ্দ রয়েছে এবং তারা প্রায় ৪০-৫০ বছর ধরে জমিটি ভোগদখলে রেখেছেন। তবে যাতায়াতের পথ বন্ধ হয়ে যাওয়ার বিষয়ে তারা সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি।
এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-১২, তারিখ: ১৬/০২/২০২৬; জিআর নং-৪৯)। এজাহার সূত্রে জানা যায়, যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়ার প্রতিবাদ করলে ভুক্তভোগীদের ওপর হামলার ঘটনাও ঘটে। অভিযোগ রয়েছে, গত ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বিকাল আনুমানিক ৫টার দিকে চৌড়হাস কালিমন্দির পাড়ায় পূর্বপরিকল্পিতভাবে ধারালো অস্ত্রসহ একদল ব্যক্তি সুমন রেজা মিঠুন (৪০)-এর ওপর হামলা চালায়।
ভুক্তভোগীরা জানান, এ বিষয়ে তারা জেলা প্রশাসকের কার্যালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে সার্ভেয়ার পাঠিয়ে তদন্ত করা হয় এবং অবৈধভাবে রাখা ইট সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল।
এলাকাবাসীর অভিযোগ, একজন সরকারি কর্মচারী হয়েও ফরহাদ প্রকাশ্যে খাস জমি দখল করে ব্যক্তিগত স্বার্থে স্থাপনা নির্মাণ করছেন, যা প্রশাসনের নজরের সামনেই ঘটছে।
ভুক্তভোগী পরিবারগুলো অবিলম্বে অবৈধ নির্মাণ বন্ধ, যাতায়াতের পথ উন্মুক্ত করা এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের
Link Copied