ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

বাঘা থানা পুলিশের অভিযানে গাঁজাসহ যুবক আটক


আবুল হাশেম, বাঘা photo আবুল হাশেম, বাঘা
প্রকাশিত: ২২-৪-২০২৬ দুপুর ৪:২০
রাজশাহীর বাঘা থানার পুলিশ মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ এক যুবককে আটক করেছে।
 
পুলিশ সূত্রে জানা যায়, আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) সন্ধ্যায় বাঘা থানাধীন চন্ডিপুর ৩ খুঁটি এলাকায় একটি চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় এসআই নুর মোহাম্মদ ও এসআই প্রদ্যুৎ কুমার প্রামানিক সঙ্গীয় ফোর্সসহ বাঘা থেকে লালপুরগামী একটি ইঞ্জিনচালিত অটো থামিয়ে তল্লাশি চালান।
 
তল্লাশিকালে নাটোর জেলার লালপুর থানার দূরদুরি ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মো. রবিউল ইসলামের ছেলে মো. তারেক মিয়া (২৫)-এর হেফাজত থেকে অবৈধ শুকনো গাঁজা উদ্ধার করা হয়।
 
আটক তারেক মিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে গাঁজা ক্রয় করে নিজের হেফাজতে বহন করার কথা স্বীকার করেছেন বলে জানায় পুলিশ।
 
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে বাঘা থানায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এমএসএম / এমএসএম

নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন

খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার

সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত