ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

যশোরে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


মতিন গাজী, যশোর photo মতিন গাজী, যশোর
প্রকাশিত: ২২-৪-২০২৬ দুপুর ৪:২২
যশোরের অভয়নগরে জরুরি সাড়াদান পদ্ধতি আরও কার্যকর ও সমন্বিত করার লক্ষ্যে উপজেলা পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে অভয়নগর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে সার্বিক সহযোগিতা প্রদান করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়। কর্মশালাটি দুপুর ১টা পর্যন্ত চলে। কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাহউদ্দিন দিপু। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী মোহাম্মাদ লিয়াকত হোসেন। তিনি দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি, সমন্বয় ও দ্রুত প্রতিক্রিয়ার গুরুত্ব তুলে ধরেন।
এছাড়া বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিমুল রাজীব, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ রবিউল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তৌহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, উপজেলা শিক্ষা কর্মকর্তা অলিউর রহমান এবং নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলামসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। কর্মশালায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন। এতে দুর্যোগকালীন করণীয়, ঝুঁকি হ্রাস, উদ্ধার কার্যক্রম ও সমন্বিত উদ্যোগ জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এমএসএম / এমএসএম

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ