প্রধান শিক্ষকের ভুলে এসএসসি পরীক্ষায় বসতে পারল না জান্নাতি, এক বছর নষ্টের অভিযোগ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতি খাতুন চলতি ২১ এপ্রিল ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে প্রবেশপত্র না পাওয়ায় পরীক্ষা দিতে পারেনি। এতে তার একটি মূল্যবান শিক্ষাবর্ষ নষ্ট হয়েছে বলে অভিযোগ উঠেছে। জানা যায়, ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের জমিদার পাড়া গ্রামের বাসিন্দা জান্নাতি খাতুন ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে দুই বিষয়ে অকৃতকার্য হয়। পরবর্তীতে ২০২৫ সালে পুনরায় পরীক্ষায় অংশ নিলেও ফলাফল সন্তোষজনক না হওয়ায় পরিবারের সঙ্গে পরামর্শ করে ২০২৬ সালে মানোন্নয়ন পরীক্ষায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয়।
এ বিষয়ে জান্নাতির বাবা জাহেদুল ইসলাম বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সালামের সঙ্গে কথা বললে তিনি তাকে পুনরায় পরীক্ষায় অংশগ্রহণের পরামর্শ দেন। পরে ফরম পূরণের জন্য ২৭০০ টাকা বিকাশের মাধ্যমে নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। কিন্তু পরীক্ষার আগের দিন প্রবেশপত্র সংগ্রহ করতে গিয়ে জান্নাতি জানতে পারে তার প্রবেশপত্র আসেনি। এতে ভেঙে পড়ে সে। পরিবারের দাবি, দীর্ঘ এক বছর ধরে কঠোর পরিশ্রমের পরও শুধুমাত্র অবহেলার কারণে পরীক্ষায় অংশ নেওয়া থেকে বঞ্চিত হয়েছে জান্নাতি।
জান্নাতির বাবা জাহেদুল ইসলাম বলেন, “আমি আগে ট্রাক চালক ছিলাম। দুর্ঘটনায় ডান পা হারানোর পর এখন স্কুলের পাশে ছোট একটি পানের দোকান দিয়ে কোনোমতে সংসার চালাই। প্রধান শিক্ষকের পরামর্শে মেয়েকে পরীক্ষার জন্য প্রস্তুত করি। কিন্তু তার ভুলে আমার মেয়ের একটি বছর নষ্ট হয়ে গেল। আমি এর সঠিক বিচার চাই।” জান্নাতির মা বলেন, “আমার মেয়ে অনেক স্বপ্ন নিয়ে পরীক্ষার প্রস্তুতি নিয়েছিল। কিন্তু দায়িত্বে অবহেলার কারণে সে পরীক্ষা দিতে পারেনি। আমরা এর বিচার চাই।”
এ বিষয়ে সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে পাওয়া যায়নি। তবে অফিস সহকারীর সঙ্গে কথা বলে জানা যায়, জান্নাতি খাতুন নামে কোনো শিক্ষার্থীর ফরম ফিলাপের টাকা জমা পড়েনি। বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা জানান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ বিষয়ে অবগত ছিলেন না এবং ভুলবশত এমনটি হয়েছে।
পরে এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সালাম বলেন, ২০২৬ সালের ফরম পূরণের নীতিমালা অনুযায়ী, যদি কোনো শিক্ষার্থী ২০২৫ সালে আংশিক পরীক্ষায় অংশ নেয়, তাহলে তার মানোন্নয়ন পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে না। বিষয়টি আমার ভুল হয়েছে। আমি শিক্ষার্থীর বাবার কাছে ক্ষমা চেয়েছি।
এ ঘটনায় স্থানীয়ভাবে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ ও দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।