বরগুনা সরকারি মহিলা কলেজের সামনে কৃষ্ণচূড়ার অপরূপ সৌন্দর্য
গ্রীষ্মের শুরুতেই লাল-কমলা রঙে সেজে উঠেছে বরগুনা সরকারি মহিলা কলেজের প্রধান ফটক এলাকা। কলেজগেট সংলগ্ন কৃষ্ণচূড়া গাছটি এখন পূর্ণ বিকশিত ফুলে ভরে উঠেছে। লাল রঙে ঝিরঝির বাতাসে দোল খাচ্ছে। মনে হচ্ছে প্রকৃতি সৌন্দর্যে রানী অপরূপ সৌন্দর্য দুই হাতে তুলে ডাকছে সকলকে।
কৃষ্ণচূড়ার নান্দনিক দৃশ্য পথচারী, শিক্ষার্থী ও দর্শনার্থীদের দৃষ্টি কাড়ছে প্রতিনিয়ত। প্রকৃতির এই অপরূপ রূপ যেন ব্যস্ত নগরজীবনের মাঝে এক টুকরো স্বস্তির ছোঁয়া এনে দিয়েছে।
সরো জমিনে দেখা যায় কৃষ্ণচূড়া গাছটির ডালে ডালে ফুটে থাকা উজ্জ্বল লাল ফুল দূর থেকেই চোখে পড়ে। গাছের নিচে ঝরে পড়া ফুলের পাপড়ি মিলে তৈরি করেছে এক মনোমুগ্ধকর দৃশ্য, যা অনেকের কাছে যেন লাল গালিচার মতো মনে হচ্ছে।
প্রতিদিন সকাল-বিকেল শিক্ষার্থীরা ক্লাসে আসা-যাওয়ার পথে কিছুক্ষণ থেমে এই সৌন্দর্য উপভোগ করছেন। অনেকেই মোবাইল ফোনে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন, যা ইতোমধ্যে স্থানীয়ভাবে ব্যাপক সাড়া ফেলেছে।
কলেজের শিক্ষার্থী বাওয়ালকরের সালমা জানায়, পড়াশোনার চাপের মধ্যে এমন প্রাকৃতিক সৌন্দর্য তাদের মানসিক প্রশান্তি এনে দেয়। “ক্লাস শেষে যখন গেট দিয়ে বের হই, কৃষ্ণচূড়ার এই দৃশ্য মনটা ভালো করে দেয়,”
কলেজের ইতিহাস বিভাগের শিক্ষক তরুন কান্তি হালদার অভিমত প্রকাশ করে বলেন, এমন পরিবেশ শিক্ষার্থীদের মনোযোগ ও ইতিবাচক মনোভাব বাড়াতে সহায়ক।
তবে এই সৌন্দর্য ধরে রাখতে সচেতনতার বিকল্প নেই বলে মনে করছেন পরিবেশপ্রেমীরা। তারা গাছের ডাল ভাঙা বা ফুল ছেঁড়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়েও গুরুত্বারোপ করেছেন।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ
তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
Link Copied