নতুন ব্রিজে নৌ পুলিশের অভিযানে ডাকাত সন্দেহে আটক ২
চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকা আবারও আলোচনায়। কর্ণফুলী নদীঘেঁষা এই স্পর্শকাতর পয়েন্টে নৌ পুলিশের অভিযানে ডাকাত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে—যা নতুন করে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই এলাকায় সন্ধ্যা নামলেই ভীতি কাজ করে। সেই প্রেক্ষাপটে নিয়মিত টহল জোরদার করে নৌ পুলিশ। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ৯টার দিকে সন্দেহজনক গতিবিধির ভিত্তিতে অভিযান চালানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ডাকাত দলের সদস্যরা দুইজনকে জিম্মি করে টাকা আদায়ের চেষ্টা করছিল। ঠিক সেই সময় স্থানীয়রা সাহসিকতার সঙ্গে নৌ-পুলিশকে খবর দিলে তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম সদরঘাট নৌ থানার একটি টিম ঘটনাস্থলে পৌঁছে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের কয়েকজন সদস্য দ্রুত পালিয়ে গেলেও মূলহোতা শাহ আলম ও তার এক সহযোগীকে আটক করা হয়।
ঘটনার আরেকটি চাঞ্চল্যকর দিক হলো—আটকের সময় শাহ আলম নিজেকে ja টিভি চ্যানেলের সাংবাদিক বলে দাবি করেন। তবে পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হওয়ায় তার এই দাবি নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।এসময় ডাকাত দলের ব্যবহৃত একটি গাড়িও জব্দ করা হয়, যার নাম্বার: চট্ট মেট্রো গ-১১-২৫৯১।
সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এর কাছে জানতে চাইলে তিনি বলেন আমি ছুটিতে আছি এবিষয়ে এস আই আরিফ এর কাছ থেকে যেনে নেন।
কর্মরত এসআই আরিফ বলেন আমি এবিষয়ে অবগতো নেই আমি বিষয়টি জেনে আপনাকে জানাচ্ছি।
এদিকে এলাকাবাসীর প্রশ্ন—নদীপথ ও নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় এমন দুঃসাহসিক কর্মকাণ্ডের পেছনে কারা রয়েছে? আর কতদিন এমন আতঙ্কে থাকতে হবে সাধারণ মানুষকে?
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied