ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মেহেরপুরে অপসাংবাদিকতা প্রতিরোধে সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত


মেহেরপুর প্রতিনিধি photo মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২২-৪-২০২৬ বিকাল ৫:৮
মেহেরপুর জেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে গণমাধ্যমে অপসাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন বিষয়ে একটি সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে মেহেরপুর সার্কিট হাউসে আয়োজিত এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ প্রেস কাউন্সিল, সহযোগিতায় ছিল মেহেরপুর জেলা প্রশাসন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি একে এম আব্দুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।
সেমিনারে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের উপ-সচিব আব্দুস সবুর। স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মাসুদ। তিনি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে বলেন, অপসাংবাদিকতা প্রতিরোধে সকল সাংবাদিককে পেশাগত নীতিমালা অনুসরণ করতে হবে।
বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তির দ্রুত বিকাশের ফলে সংবাদ প্রচার যেমন সহজ ও দ্রুত হয়েছে, তেমনি বেড়েছে দায়িত্ববোধের প্রয়োজনীয়তা। যাচাই-বাছাই করে সঠিক তথ্য প্রকাশের মাধ্যমে গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা আরও দৃঢ় করা সম্ভব।
সেমিনার ও কর্মশালায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত প্রায় ৪০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। এ সময় অংশগ্রহণকারীরা মুক্ত আলোচনায় নিজেদের মতামত তুলে ধরেন এবং পেশাগত দক্ষতা উন্নয়নে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
 
 

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার