ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

যশোরে শাশুড়িকে জবাই করে বস্তাবন্দী পুত্রবধূ আটক


মতিন গাজী, যশোর photo মতিন গাজী, যশোর
প্রকাশিত: ২২-৪-২০২৬ বিকাল ৫:৯
যশোর শহরের বেজপাড়া এলাকায় পারিবারিক বিরোধের জেরে এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। শাশুড়িকে জবাই করে মরদেহ বস্তাবন্দী করার অভিযোগে পুত্রবধূ মরিয়ম বেগমকে (২০) আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, নিহত সকিনা বেগম (৬০) বেজপাড়া এলাকার বাসিন্দা লাল চাঁদ খলিফার স্ত্রী। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে সকিনার ছেলে শহিদুল ইসলাম কর্মস্থলে যাওয়ার সময় তার স্ত্রী মরিয়ম জানান, বাসায় রান্না হয়নি এবং তার মা ‘তালিমে’ গেছেন। এতে সন্দেহ না করেই তিনি বাইরে চলে যান। তবে রাতে বাড়ি ফিরে মাকে না পেয়ে এবং স্ত্রীর অসংলগ্ন কথাবার্তায় সন্দেহ হলে শহিদুল থানায় অভিযোগ করেন। পরে রাত সাড়ে ১২টার দিকে বাড়ির সামনে একটি বস্তার ভেতর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। শহিদুল ও তার বোন মরদেহটি সকিনা বেগমের বলে শনাক্ত করেন। খবর পেয়ে জেলা ডিবি ও কোতোয়ালি থানা পুলিশের যৌথ দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সন্দেহজনক আচরণের কারণে মরিয়ম বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাসার জানান, দীর্ঘদিন ধরে শাশুড়ির সঙ্গে পারিবারিক বিরোধ চলছিল। ঘটনার দিন বকাবকির জেরে ক্ষুব্ধ হয়ে মরিয়ম ঘরে থাকা একটি চাপাতি দিয়ে শাশুড়িকে জবাই করেন। পরে মরদেহ বস্তাবন্দী করে বাড়ির সামনে ফেলে দেন এবং হত্যায় ব্যবহৃত চাপাতিটি ঘরের ওয়ারড্রোবে লুকিয়ে রাখেন। পুলিশ অভিযুক্তের দেখানো স্থান থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি উদ্ধার করেছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এমএসএম / এমএসএম

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ