ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

ধুনটে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন


রবিউল ইসলাম রবি,  ধুনট  photo রবিউল ইসলাম রবি, ধুনট
প্রকাশিত: ২২-৪-২০২৬ বিকাল ৬:৫২
বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ এপ্রিল ২০২৬) বিকেলে বিশ্বহরিগাছা বহাল গাছা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌকিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাসানুল করিম (পুটু)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জজকোর্টের অতিরিক্ত পি.পি মোঃ রেজানুর ইসলাম খান রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা শিক্ষা অফিসার সাইয়্যেদা জাহান বানু, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুস সবুর, চৌকিবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রেজাউল হক দুলাল, সাবেক আহ্বায়ক মোঃ রেজাউল করিম টুন্টু, সাবেক সাধারণ সম্পাদক মোঃ শফিউজ্জামান সরকার এবং বিশ্বহরিগাছা বহাল গাছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম।
এসময় বক্তব্য রাখেন মোঃ এমরুল কায়েস খান ও কে এম হাসান মনসুর। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক জোবায়ের আহমেদ, আহসান হাবীব শুভ্রসহ অন্যান্য শিক্ষকবৃন্দ, বিএনপি নেতা শাহজাহান আলী খান, রায়হান খান, কৃষক দলের উপজেলা সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, যুবদল নেতা তারিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, এ টুর্নামেন্টে ইউনিয়নের মোট ১৭টি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় অলা হামিদা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বাটিকাবাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করে। উত্তেজনাপূর্ণ এ ম্যাচে অলা হামিদা সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কে এম ইকবাল কায়েস নয়ন।
সভাপতির বক্তব্যে মোঃ হাসানুল করিম (পুটু) বলেন, “খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিশুদের মেধা ও প্রতিভা বিকাশে সহায়ক হবে।”
প্রধান অতিথির বক্তব্যে মোঃ রেজানুর ইসলাম খান রেজা বলেন, “বর্তমান প্রজন্মকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। প্রাথমিক স্তর থেকেই খেলাধুলার চর্চা বাড়াতে হবে।”
অনুষ্ঠানটি স্থানীয়দের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে এবং ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

আরমান / আরমান

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়