নবীনগরে চেয়ারম্যানের ওপর হামলা:দোকান ভাংচুর, থানায় মামলা
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ১৪ নং জিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আউয়াল রবির ওপর অতর্কিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গত ২১ এপ্রিল সকালে উপজেলার কোম্পানিগন্জ-নবীনগর সড়কের বাঙ্গরা টাওয়ারের সামনে এই হামলা চালানো হয়। এতে চেয়ারম্যানসহ অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকাল সাড়ে ১০টার দিকে চেয়ারম্যান রবিউল আউয়াল তার পরিষদ কার্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। পথে বাঙ্গরা টাওয়ারের সামনে পৌঁছামাত্র আগে থেকে ওত পেতে থাকা একদল সশস্ত্র সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র (দা, লাঠি, লোহার রড, রামদা) নিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে।
হামলায় ১ নং সাক্ষী শফিকের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়, এতে তার বাম চোখের উপরের অংশ গুরুতর জখম হয়। এছাড়া আসামিদের ধারাালো অস্ত্রের আঘাতে শফিকের বুকে ও ডান হাতে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে, যেখানে ৭টি সেলাই দিতে হয়েছে বলে জানা গেছে। হামলায় রবিউল আউয়াল রবি চেয়ারম্যান বাম হাতের কব্জি ভেঙে যায় এবং তুহিন নামে আরও এক ব্যক্তি গুরুতর আহত হন।
হামলাকারীরা কেবল ব্যক্তিদের ওপরই চড়াও হয়নি, তারা চেয়ারম্যানের মালিকানাধীন মার্কেটের একাধিক দোকানপাটে ব্যাপক ভাঙচুর চালিয়ে আর্থিক ক্ষতিসাধন করে। হামলাকারীরা চেয়ারম্যান রবিউল্লাহ রবি (৫২), তাঁর ভাই রুবেল মিয়া (৩৮) ও মামাতো ভাই পলাশ মিয়া (৩৬)কে আহত করে বাঙ্গরা বাজারে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে নবীনগর থানা পুলিশ তিনজনকে উদ্ধার করে নবীনগর থানায় নিয়ে আসে।পরে বর্তমান বাজার কমিটির সভাপতি শামীম মিয়া থানায় উপস্থিত হয়ে মামলা দায়ের করলে উদ্ধারকৃত ৩ জনকে গ্রেফতার দেখিয়ে বিকালে ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
এই ঘটনায় রবিউল আউয়ালের স্ত্রী সালমা আক্তার বাদী হয়ে বুধবার (২২ এপ্রিল) নবীনগর থানায় একটি মামলা দায়ের করেছেন।মামলায় আলহাজ্ব শামীম আহমেদ ও মিজানুর রহমান ওরফে মজনু সরকার নবীনগর উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব হাজী আবু কাওসারসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং আরও ২০-৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মামলার বিষয়ে যুবদরের সাবেক সদস্য সচিব হাজী আবু কাওসার বলেন,আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল।আমরাও মামলা করেছি ওরাও মামলা করেছে মামলা করার অধিকার সবার আছে।আদালত এখন কে দোষী কে নির্দোষ নির্ধারণ করবে।
নবীনগর থানা অফিসার ইনচার্জ(ওসি) রফিকুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান,তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরমান / আরমান
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
Link Copied