পূর্বধলায় পাচারের সময় ১০৫০ লিটার ডিজেল জব্দ, ৩ জন আটক
নেত্রকোনার পূর্বধলা উপজেলার আতকাপাড়া এলাকায় অবস্থিত গিরিপথ ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে পাচারকালে ১০৫০ লিটার ডিজেল জব্দ করেছে স্থানীয় জনতা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডিজেল জব্দসহ এ ঘটনায় জড়িত ৩ জনকে আটক করে।
জানা গেছে, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল আনুমানিক ৬টার দিকে একটি কভারভ্যানে ৫টি ড্রামে করে প্রায় ১০০০ লিটার ডিজেল এবং একটি পিকআপ ভ্যানে ৫০ লিটার ডিজেল ময়মনসিংহের উদ্দেশ্যে পাঠানোর চেষ্টা করা হচ্ছিল। স্থানীয়দের সন্দেহ হলে তারা কভারভ্যানটি আটক করে এবং তেল পাচারের বিষয়টি নিশ্চিত হয়ে জ্বালানি জব্দ করে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জানান, “প্রায় প্রতিদিনই রাতের আঁধারে গোপনে তেল পাচার করা হয়। আজ ভোরে ডিজেল পরিবহনের সময় আমাদের সন্দেহ হয়। পরে নিশ্চিত হয়ে আমরা জ্বালানি আটক করি।”
খবর পেয়ে পূর্বধলা থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দিদারুল ইসলাম। পুলিশের অভিযানে শ্যামগঞ্জ-দুর্গাপুর সড়কের আতকাপাড়া এলাকায় অবস্থিত গিরিপথ ফিলিং স্টেশনের সামনে থেকে একটি কভারভ্যান (ঢাকা মেট্রো-অ, ১১-৫৭৯০) আটক করা হয়। পরে কভারভ্যান থেকে ১০৫০ লিটার ডিজেল জব্দ করা হয়।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছোটন মিয়া (৩৫), শামীম আহমেদ (৪০) ও মফিজুল ইসলাম (৩৫) নামে তিনজনকে আটক করা হয়।
পরবর্তীতে সকাল ৯টার দিকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনিম জাহান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। পেট্রোলিয়াম আইন ২০১৬-এর ২০ ধারা অনুযায়ী অবৈধভাবে তেল পাচারের দায়ে ফিলিং স্টেশনের ম্যানেজার হাসান (৩৭)-কে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
জব্দকৃত ডিজেল পরবর্তীতে স্থানীয় খাল খনন প্রকল্পে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাসনিম জাহান বলেন, “পেট্রোলিয়াম আইন ২০১৬-এর ২০ ধারা অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় ফিলিং স্টেশনের ম্যানেজারকে জরিমানা করা হয়েছে। আটককৃত তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে এবং জব্দকৃত ডিজেল স্থানীয় খাল খনন প্রকল্পে হস্তান্তর করা হয়েছে।”
উল্লেখ্য, গিরিপথ ফিলিং স্টেশনের বিরুদ্ধে এর আগেও অবৈধভাবে জ্বালানি পাচারের একাধিক অভিযোগ রয়েছে। গত মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে ও বুধবার (২২ এপ্রিল) ভোরে ওই পাম্প থেকে ফুয়েল কার্ড ছাড়াই পেট্রোল বিক্রির অভিযোগ ওঠে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ট্যাগ অফিসার ও প্রশাসনের অনুপস্থিতিতে পাম্প ম্যানেজার অনিয়মের মাধ্যমে পেট্রোল বিক্রি করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ম্যানেজার ভবিষ্যতে এ ধরনের কাজ না করার আশ্বাস দিয়েছেন। তবে ফিলিং স্টেশনের ম্যানেজার হাসান দাবি করেন, “ভোররাতে একদল লোক ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক তেল নিয়ে যায়।”
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের দাবি, জ্বালানি পাচার রোধে প্রশাসনের আরও কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান প্রয়োজন।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ