ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

ধুনটের চৌকিবাড়ীতে উন্নয়ন ও জনসেবায় আস্থার প্রতীক চেয়ারম্যান পুটু


রবিউল ইসলাম রবি,  ধুনট  photo রবিউল ইসলাম রবি, ধুনট
প্রকাশিত: ২৩-৪-২০২৬ দুপুর ১২:৩
বগুড়ার ধুনট উপজেলার ৮ নং চৌকিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাসানুল করিম (পুটু) উন্নয়ন কর্মকাণ্ড ও জনসেবায় আস্থার প্রতীক হিসেবে পরিচিতি পেয়েছেন। স্থানীয়দের মতে, তাঁর মানবিকতা, সততা ও জনবান্ধব নেতৃত্ব ইউনিয়নবাসীর কাছে তাকে আলাদা মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে।
জানা গেছে, চেয়ারম্যান পুটু সাধারণ মানুষের সঙ্গে সহজ-সরল ও আন্তরিক আচরণের জন্য বেশ প্রশংসিত। ধনী-গরিব ভেদাভেদ না করে তিনি সবার সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত সমাধানের উদ্যোগ গ্রহণ করেন। এ কারণে ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে তিনি আস্থাভাজন জনপ্রতিনিধি হিসেবে বিবেচিত।
তাঁর নেতৃত্বে চৌকিবাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায় রাস্তা-ঘাট উন্নয়ন, অবকাঠামো নির্মাণ, শিক্ষা সহায়তা এবং সামাজিক উন্নয়নমূলক নানা কার্যক্রম বাস্তবায়িত হয়েছে। স্থানীয়রা বলছেন, এসব উন্নয়ন কার্যক্রম ইউনিয়নের সার্বিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বিশেষ করে ইউনিয়ন পরিষদে আধুনিক ও ডিজিটাল সেবা চালুর উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ বিভিন্ন সেবা এখন সহজে ও দ্রুত পাওয়া যাচ্ছে, ফলে মানুষের ভোগান্তি অনেকটাই কমেছে।
স্থানীয় সচেতন মহল মনে করছে, একজন জনপ্রতিনিধি হিসেবে চেয়ারম্যান পুটু শুধু প্রশাসনিক দায়িত্ব পালনেই সীমাবদ্ধ থাকেননি; বরং জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রেখে জনকল্যাণমূলক কার্যক্রমে নিজেকে সম্পৃক্ত রেখেছেন।
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে নতুন নেতৃত্ব নিয়ে আলোচনা শুরু হলেও স্থানীয়দের প্রত্যাশা—উন্নয়নের এই ধারা যেন অব্যাহত থাকে। তাদের মতে, যিনিই নেতৃত্বে আসুন না কেন, তাঁকে জনসেবা, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে ইউনিয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে।
চেয়ারম্যান মোঃ হাসানুল করিম (পুটু)-এর নেতৃত্বে চৌকিবাড়ী ইউনিয়নে যে উন্নয়ন ও সেবামুখী প্রশাসনিক ধারা গড়ে উঠেছে, ভবিষ্যতেও তা আরও বেগবান হবে—এমন প্রত্যাশাই ইউনিয়নবাসীর।

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়