ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ নারী, এলাকায় চাঞ্চল্য


বাগমারা প্রতিনিধি photo বাগমারা প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৪-২০২৬ দুপুর ১২:৪

রাজশাহী, বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভা, ৪ নম্বর ওয়ার্ড, দানগাছী মহল্লায় ৭ মাস বয়সী এক শিশুকে নিয়ে এক নারী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার (২২ এপ্রিল ২০২৬) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা যায়, গতকাল সকালে এক অজ্ঞাতপরিচয় নারী “শিশুটিকে একটু ঘুরিয়ে নিয়ে আসি” বলে জুবাইদা আক্তার নামের ৭ মাস বয়সী শিশুটিকে কোলে নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর দীর্ঘ সময় পার হলেও তিনি আর ফিরে আসেননি। এতে পরিবার ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে।

নিখোঁজ শিশুটির নাম জুবাইদা আক্তার। তার পিতার নাম মোঃ জাহিদ হাসান।

স্থানীয়রা জানান, ওই নারী ঢাকায় বসবাস করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার পর থেকে তাকে খুঁজে বের করতে বিভিন্ন স্থানে খোঁজ চালানো হচ্ছে।

এ ঘটনায় শিশুটির পরিবার সকলের সহযোগিতা কামনা করেছেন। কেউ শিশুটি বা ওই নারীর কোনো সন্ধান পেলে দ্রুত নিচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার