রাজারহাট-আনন্দবাজার সড়কের কাজ বন্ধ, চরম ভোগান্তিতে ৩০ হাজার মানুষ
কুড়িগ্রামের রাজারহাট-আনন্দবাজার সড়কের বিভিন্ন অংশে গর্ত খনন করে রক্ষণাবেক্ষণ কাজ শুরু করার পর এক বছরেরও বেশি সময় ধরে কাজ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। গুরুত্বপূর্ণ এই সড়কটি এখন প্রায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
জানা গেছে, ২০২৩ সালে সড়কটির রক্ষণাবেক্ষণ কাজের টেন্ডার করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি এর আরসিআইপি রুরাল কানেকটিভিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট। কাজের ব্যয় ধরা হয় ১৭ কোটি ৬৬ লাখ ৬০ হাজার ৩৬৫ টাকা। পরে প্রায় ১৬ শতাংশ কম দর দিয়ে ১৪ কোটি ৪৯ লাখ ৪৬ হাজার ১০ টাকায় রংপুরের ঠিকাদার খায়রুল কবির রানা কাজটি গ্রহণ করেন।
২০২৪ সালের আগস্ট মাসে কাজ শুরু হলেও কিছু অংশ খননের পরই তা বন্ধ হয়ে যায়। ফলে আগে থেকেই জরাজীর্ণ সড়কটি আরও ভয়াবহ অবস্থায় পড়ে। রাস্তার পিচ ও খোয়া উঠে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে, তার ওপর খননকৃত অংশে ইট-পাথর উল্টে রেখে কাজ বন্ধ থাকায় যান চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
চুক্তি অনুযায়ী, ২০২৬ সালের ৩০ জানুয়ারির মধ্যে কাজ শেষ হওয়ার কথা। রাজারহাট উপজেলা সদর বাজারের পুরাতন সোনালী ব্যাংক মোড় থেকে উমর মজিদ ইউনিয়নের ফরকেরহাট বাজার হয়ে উলিপুর-কুড়িগ্রাম সড়কের সঙ্গে সংযুক্ত প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি দুই উপজেলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রতিদিন অসংখ্য যানবাহন ও পথচারী এই সড়ক ব্যবহার করে। বিশেষ করে উমর মজিদ ইউনিয়নের সঙ্গে উপজেলা সদরের যোগাযোগের অন্যতম মাধ্যম এটি। সড়কটির বর্তমান বেহাল অবস্থার কারণে অন্তত ১৫টি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ দুর্ভোগে পড়েছেন।
স্থানীয় অটোচালক মোস্তফা মিয়া বলেন, রাস্তা খোঁড়ার পর কাজ বন্ধ থাকায় অবস্থা খুব খারাপ হয়ে গেছে।জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হয়।”
কলেজ শিক্ষার্থী সুমন বলেন, স্কুল-কলেজে যাতায়াতে চরম কষ্ট হচ্ছে। বর্ষাকালে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়।
স্থানীয় বাসিন্দা আতাউর রহমান আতা জানান, জরুরি পরিস্থিতিতে ফায়ার সার্ভিস বা অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না। এতে জীবন ঝুঁকিতে পড়ছে।
এ বিষয়ে ঠিকাদার খায়রুল কবির রানা বলেন, কিছু সমস্যার কারণে কাজ বন্ধ ছিল। এখন আবার কাজ শুরু করা হয়েছে।
উপজেলা প্রকৌশলী অতিরিক্ত দায়িত্ব প্রদীপ কুমার জানান, কিছুদিন কাজ বন্ধ ছিল। আমরা ঠিকাদারের সঙ্গে কথা বলেছি। তিনি আশ্বস্ত করেছেন, দ্রুত কাজ শেষ করবেন। আশা করছি, জনদুর্ভোগ দ্রুত কমে আসবে।
এদিকে দ্রুত সড়কটির কাজ সম্পন্ন করে জনভোগান্তি লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
Link Copied