ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কুমিল্লায় তনু হত্যা মামলায় গ্রেপ্তার ওয়ারেন্ট অফিসার হাফিজুর ৩ দিনের রিমান্ডে


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ২৩-৪-২০২৬ দুপুর ১২:৪৬

দীর্ঘ ১০ বছর পর কুমিল্লা ভিক্টোরিয়া কলেজছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় প্রথম কোনো অভিযুক্তকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তার হাফিজুর রহমানকে ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। হাফিজুর রহমান সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার ছিলেন।

বুধবার (২২ এপ্রিল) বিকালে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হক এ আদেশ দেন।পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর সদর দপ্তরের পরিদর্শক তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পিবিআই-এর তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে ঢাকার কেরানীগঞ্জে হাফিজুর রহমানের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পরে বুধবার বিকেলে তাকে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চাইলে আদালতের বিচারক মোমিনুল হক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তারিকুল ইসলাম আরও বলেন, গত ৬ এপ্রিল একই আদালতে হাজির হয়ে আলোচিত এই মামলার সন্দেহভাজন ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান, সৈনিক শাহিনুল আলম ও সার্জেন্ট জাহিদের ডিএনএ নমুনা ক্রস-ম্যাচ করার জন্য আবেদন করা হলে তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিয়েছেন আদালত।

আদালতের নির্দেশনা মোতাবেক সন্দেহভাজন গ্রেপ্তার হাফিজুর রহমানের ডিএনএ নমুনা পরীক্ষার জন্য ল্যাডে পাঠানো হবে।

এদিকে ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানের গ্রেপ্তারের খবরে কুমিল্লার আদালতে এসে উপস্থিত হন নিহত তনুর বাবা ইয়ার হোসেন, মা আনোয়ারা বেগম ও ছোট ভাই রুবেল হোসেন।

আনোয়ারা বেগম আশা বলেন, ১১ বছরের মাথায় ধরা পড়লো একজন আসামি। আশা করি, কষ্ট করছি যহন, তো বিচারটা পামু।

তারা আমার মেয়েরে যে ভাবে হত্যা করছে, আমিও চাই তাদের ফাঁসি হোক। দেশবাসী যাতে কইতে পারে যে তনু হত্যার আসামিদের ফাঁসি হইছে।তনুর বাবা ইয়ার হোসেন বলেন, আমরা খুব খুশি, আসামি একটা ১১ বছর পর দেখলাম, কাঠগড়ায় দেখলাম। বিচারক তাকে তিন দিনের রিমান্ড দিয়েছে। আমিও মেয়ে হত্যার বিচার চাই, দেশবাসীও যেন এটার জন্য বিচার চায়।

ইয়ার হোসেন আরও বলেন, যে জায়গায় যাই, দেশবাসী খালি আমাকে জিজ্ঞেস করতো, বিচারটা কী হইলো, বিচারটা কী হইলো? আমি কিছু বলতে পারতাম না। এখন বলতে পারবো যে, আসামি ধরা পড়ছে, দেখা যাক কোর্ট কী করে। আমি কোর্টকে শ্রদ্ধা করি, কোর্টকে মান্য করি, কোর্টের ওপর শ্রদ্ধাশীল। আশা করছি ন্যায়বিচার পাব।

প্রসঙ্গত, ২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের ভেতরে একটি বাসায় টিউশনি করতে গিয়ে আর বাসায় ফেরেননি তনু। পরে বহু খোঁজাখুঁজি করে সেনানিবাসের পাওয়ার হাউজের অদূরে একটি জঙ্গলে তার মরদেহ পাওয়া যায়। পরদিন তার বাবা ইয়ার হোসেন অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন।

এমএসএম / এমএসএম

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন