এলাসিন শামসুল হক সেতুর স্থায়ীভাবে টোল বন্ধের দাবিতে নাগরপুরে মানববন্ধন
এলাসিন শামসুল হক সেতুর স্থায়ী ভাবে টোল আাদায় বন্ধের দাবিতে টাঙ্গাইলের নাগরপুরে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২২ এপ্রিল ২০২৬ বুধবার দুপুরে উপজেলার টাঙ্গাইল আরিচা আঞ্চলিক মহাসড়কে নাগরপুর সরকারি কলেজ গেটের সামনে এ মানব বন্ধন আয়োজন করা হয়।
নাগরপুরের সর্বস্তরের জনগনের আয়োজনে মানব বন্ধনে সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যুগ্ম-আহ্বায়ক ফাহাদ আহমেদ। নাগরপুর কলেজ ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপি সহ-সাধারণ সম্পাদক এ.কে.এম ফরিদুজ্জামান কোহিনুর, নাগরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.এরশাদ মিয়া,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক নুরুজ্জামান রানা, টাঙ্গাইল জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সাদিকুর রহমান সাদিক,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল, সদস্য সচিব শহিদুর রহমান মনির প্রমূখ। এ সময় বক্তারা বলেন, আমাদের প্রাণের দাবি অনতিবিলম্বে এলাসিন শামসুল হক সেতুর টোল স্থায়ী ভাবে বন্ধ করা হোক।এ সময় মানববন্ধনে স্থানীয় আরো ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
উলিপুরে বৃদ্ধকে কুপিয়ে হত্যার ৭ ঘণ্টার মধ্যে নাতি গ্রেপ্তার, পুকুর থেকে ছুরি উদ্ধার
দীর্ঘ ৯ বছর পর কুয়াকাটায় বিচ কার্নিভাল: সার্বিক প্রস্তুতি পরিদর্শন করলেন সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন
ধামইরহাটে খাদ্য বান্ধব ডিলার রওশন রেজা বাবুর সংবাদ সম্মেলন
টাঙ্গাইলে অটোভ্যান ছিনতাইয়ে কিশোর হত্যা, মূলহোতাসহ গ্রেপ্তার ২
ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
দাউদকান্দি ও মেঘনায় চাঁদাবাজি-মাদকের সুনির্দিষ্ট তথ্য চেয়ে ড. মারুফ হোসেনের আহ্বান
কোনাবাড়ীতে দুর্গাপূজার ছুটিসহ বিভিন্ন দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ
ছয় ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের মায়ের, শেষ আশ্রয় মেয়ের বাড়ি
চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে জমকালো আয়োজনে ‘প্রগতি কাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন
টাঙ্গাইলে গৃহবধূ গণধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন
নেত্রকোণার দুর্গাপুরে‘বৃষ্টিতলা’র উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার- ব্যারিস্টার কায়সার কামাল
সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি
কালীগঙ্গায় ট্রলার দুর্ঘটনায় মেয়ের মৃত্যু, নিখোঁজ মা: ঘটনাস্থলে প্রতিমন্ত্রী সোহেল মঞ্জুর
Link Copied