কাপ্তাই হ্রদে ৮ কিলোমিটার খাল খনন শুরু
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি কমে যাওয়ায় নদী পথে চলাচলে এলাকাবাসীর দুর্ভোগ নিরসন ও প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাপ্তাই হ্রদে ৮ কিলোমিটার খাল খনন কর্মসুচি উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে রাঙ্গামাটি সদর উপজেলার বন্দুকভাঙা ইউনিয়নের ত্রিপুরাছড়া গ্রামে খাল খনন কর্মসচির উদ্বোধন করেন, বন্দুকভাঙা ইউপি চেয়ারম্যান অমর চাকমা।
খাল খনন কর্মসূচিতে বন্দুকভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমর কুমার চাকমা, পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ড্যানিস চাকমা, পরিষদের সদস্য রিপন চাকমা, সদস্য চিত্ত রঞ্জন চাকমা, সদস্য পূর্ণ চক্র চাকমা, সদস্য অঞ্জুমণি চাকমাসহ অন্যান্য প্রমূখ।
৪০ দিনের কর্মসূচিতে ত্রিপুরাছড়া হতে দ্বিমূখ্যাছড়া পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার কাপ্তাই হ্রদের পানি পথের খাল খননের কাজ করা হবে। খাল খনন কর্মসুচিতে ৬০০ জন গ্রামবাসী শ্রমিক হিসেবে অংশ গ্রহণ করেন। এ কর্মসূচি ৪০ দিন পর্যন্ত কাজ চলমান থাকবে বলে জানান, বন্দুকভাঙা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ড্যানিস চাকমা। তিনি জানান, খাল খননের কারণে ওই এলাকার সহস্রাধিক মানুষ সুবিধা ভোগ করবেন। কাপ্তাই হ্রদের পানি কমে যাওয়ায় শুকিয়ে গেছে এলাকার সব খাল। এতে নৌ যান চলাচলে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে স্থানীয় এলাকাবাসীদের। বাগানে উৎপাদিত পণ্য পরিবহণকারী ইঞ্জিন চালিত বোটগুলো আটকে গিয়ে তীব্র ভোগান্তিতে পড়েন এলাকাবাসী। এমনকি চিকিৎসার জন্য শহরে যেতে একজন রোগীকে ৪-৬ জনে কাঁধে করে নিতে হয়। খাল খনন কর্মসুচির মাধ্যমে এই ভোগান্তির নিরসন হবে জানান স্থানীয় সুবিধাভোগী গ্রামবাসীরা।
খাল খনন কর্মসূচি উদ্বোধনের সময় বন্দুকভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমর কুমার চাকমা বলেন, প্রধানমন্ত্রী নির্বাচনীর অঙ্গিকার বাস্তবায়নের জন্য বন্দুকভাঙ্গার ত্রিপুরাছড়া হতে দ্বিমূখ্যাছড়া পর্যন্ত প্রায় ৮কিলোমিটার পানি পথের খনন করা হবে। ৪০ দিনের কর্মসূর্চিতে প্রতিদিন ৬০০ জন শ্রমিক কাজ করবে। তবে বন্দুকভাঙ্গা ইউনিয়নের সব জায়গায় সরকারিভাবে খাল খননের উদ্যোগের আহ্বান জানান চেয়ারম্যান।
এমএসএম / এমএসএম
সিলেটের ১১ নম্বর ওয়ার্ডে মির্জা সম্রাটের উদ্যোগে মশা নিধন অভিযান
হাতিয়ায় ১৫ হাজার কেজি শুল্ক ফাঁকি দিয়ে আনা লাল চিনি জব্দ।
ধুনটে ছুরিকাঘাতে গুরুতর আহত তুলসী রায়, আইসিইউতে ভর্তি
শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ সভা ও অবসর জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ।
বন্দরে মাকসুদা হত্যার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার: মূল হোতা সামাউনকে খুঁজছে পুলিশ
চৌগাছায় বেড়গোবিন্দপুর বাওড় নিয়ে নোংরা রাজনীতির অভিযোগ: সংবাদ সম্মেলন
আদমদীঘির চাঁপাপুর ইউনিয়ন বিএনপির পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান বিতরণ
কুড়িগ্রামে সদর হাসপাতালে ৪ মাস বেতনহীন ৪৭ কর্মচারী, নতুন নিয়োগে টাকা দাবির অভিযোগ মানববন্ধন
ধামইরহাটে ১৪ বিজিবি কর্তৃক ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডলসহ ১ কারবারি আটক
নেত্রকোণার মদনে নবযোগদানকৃত নির্বাহী কর্মকর্তার সঙ্গে পরিচিতি সভা অনুষ্ঠিত
কৃষিজমির মাটি কাটায় ৩ লাখ টাকা জরিমানা
আদমদীঘিতে ২ মাদক কারবারির জেল-জরিমানা
ধামইরহাটে এম.পি এনামুল হক কর্তৃক দূর্গাপুজা উপলক্ষে ১৫০ পরিবারে নতুন শাড়ী বিতরণ
Link Copied