ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

উল্লাপাড়ায় ২,৪২০ লিটার চোরাই পেট্রোল জব্দ জরিমানাসহ আটক দুই


কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া  photo কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া
প্রকাশিত: ২৩-৪-২০২৬ দুপুর ২:২৫

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ২,৪২০ লিটার চোরাই পেট্রোলসহ একটি পিকআপ জব্দ করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।এ ঘটনায় দুইজনকে আটক করা হয়। 

বুধবার রাত ৯টা ২০ মিনিটে পৌর শহরের শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড এলাকার কেয়া হাসপাতালের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে, বাঘাবাড়ি ঘাট থেকে রাজশাহীর উদ্দেশ্যে চোরাই পথে পিকআপ ভর্তি পেট্রোল বহন করে নিয়ে যাচ্ছিল অসাধু ব্যবসায়ী।

এ ঘটনায় পিকআপ চালক কামরুল ইসলাম (বাড়ি: আলোকদিয়ার) এবং সহযোগী লাভলু মিয়া (শ্রমিক, বাঘাবাড়ি ঘাট, শাহজাদপুর) প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চোরাই পথে পেট্রোল পরিবহনের বিষয়টি স্বীকার করে। 

এ সময় পুলিশের উপস্থিতিতে উল্লাপাড়া সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার রিমার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। আদালত দুই ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা, দুই দিনের কারাদণ্ড প্রদান করেন। পিকআপ সহ জব্দ কৃত তেল থানায় নিয়ে সংরক্ষণের নির্দেশ দেন আদালত। 

আদালত আরো জানান, জব্দকৃত পেট্রোল সরকারি বিধি অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা নিবেন আদালত। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান ভ্রাম্যমাণ আদালতের বিচারক শারমিন আক্তার রিমা। 

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত