ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

জমি নিয়ে বিরোধ নাগরপুরে সাংবাদিককে প্রাণনাশোর চেষ্টা


রিফাত মিয়া, নাগরপুর photo রিফাত মিয়া, নাগরপুর
প্রকাশিত: ২৩-৪-২০২৬ দুপুর ৩:৩৬
জমি নিয়ে বিরোধের জের ধরে টাঙ্গালের নাগরপুরে রিপন কুমার সাহা নামের স্থানীয় এক সাংবাদিকের প্রাণ নাশের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী সুভাস সরকারের বিরুদ্বে।
 
এ ঘটনা সাংবাদিক মহলে চরম ক্ষোভের সৃষ্টি করেছে। ঘটনাটি ঘটেছে ২২ এপ্রিল ২০২৬ বুধবার বিকেলে উপজেলা সদর ইউনিয় বাবনাপাড়া গ্রামে। ঘটনার পর থেকে ভীত সন্ত্রস্ত সাংবাদিক পরিবার চরম নিরাপত্তা হীনতায় ভুগছেন বলেও অভিযোগ উঠেছে। 
 
সূত্রে জানা যায় বাবনাপাড়া গ্রামের মৃত পরেশ সাহার  ছেলে দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার স্থানীয় প্রতিনিধি। জমি জমা নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশি সুভাষ সরকারের সাথে দ্বন্দ্ব চলে আসছে। গতকাল বুধবার বিকেলে সাংবাদিক রিপন সাহার ভূমিতে অনধিকার প্রবেশ করে সুভাষ সরকার গাছের ডাল জোর পূর্বক কাটতে যায়। এ সময় সুভাষ সরকারকে গাছ কাটতে বাধা দিলে সাংবাদিক রিপন কে ধারালো দা দিয়ে প্রাণ নাশের  চেষ্টা করে। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে রক্ষা করে। এ ব্যাপারে সাংবাদিক রিপন সাহা নাগরপুর থানায় অভিযোগ করেছেন বলেও জানান ওই সাংবাদিক। 
 
নাগরপুর থানার অফিসার ইনচার (ওসি) মুরাদ হোসেন বলেন, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

কেরুজ কমপ্লেক্সে সর্বকালের রেকর্ড মুনাফা : কমেছে চিনিকলের লোকসান

মনপুরায় ৯ পিস ইয়াবাসহ যুবক আটক, থানায় মামলা

নির্মানাধীন ড্রেনে ময়লার স্তূপ,পানি নিষ্কাশনে বড় বাধা

নজরুল পদক- ২০২৬, পেলেন ভূরুংগামারীর কৃতী সন্তান কবি আবদুল হাই শিকদার

নওগাঁয় মেয়ে সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

পেকুয়ায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ভারতীয় মোবাইলের বড় চালান জব্দ

ইসলামী যুব আন্দোলনের নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা