ভোলাহাটে খেলার মাঠের জন্য মানববন্ধন করেছেন স্বেচ্ছাসেবি সংগঠন
ভোলাহাটে খেলার মাঠের জন্য মানববন্ধন করেছেন ফুটানীবাজার সেবার আলো ফাউন্ডেশন। ২৩ এপ্রিল বৃহস্পতিবার সকালে ফুটানীবাজারে সংগঠনের সভাপতি মোঃ জাহিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সুজন-সুশাসনের জন্য নাগরিক ভোলাহাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক খেলোয়াড় বি.এম রুবেল আহমেদ, সাবেক খেলোয়াড় এখলাসুর রহমান, আব্দুর রহিম, আল ইমরান। এসময় ফুটানীবাজার এলাকার জন্য একটি উপযুক্ত খেলার মাঠের ব্যবস্থা করে দিতে স্থানীয় সাংসদ ড. মিজানুর রহমানের দৃষ্টিপট আকর্ষন করে বক্তব্য দেন বক্তারা। ফুটানীবাজার এলাকাকে মাদক মুক্ত রাখতে একটি মাঠের গুরুত্ব ধরে বক্তব্য রাখেন তারা। মানববন্ধন অনুষ্ঠানে মাদক বিরোধী বিভিন্ন স্লোগান সম্বলিত প্লে কার্ড হাতে নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, ফুটানীবাজার সেবার আলো ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির সদস্যগণ, সাবেক এবং বর্তমান খেলোয়াড়রা অংশ নেয়।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত