হত্যা মামলার প্রধান আসামি সার্ভেয়ার ফিরোজুল জেল হাজতে
কুষ্টিয়ার কুমারখালীতে গাড়িচালক শহিদুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি সার্ভেয়ার ফিরোজুল ইসলামকে ঘিরে নতুন করে আলোচনা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। সম্প্রতি তাকে কুমারখালী পৌরসভা থেকে কুষ্টিয়া পৌরসভায় বদলি করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৯ নভেম্বর রাতে শহিদুল ইসলাম (৫৭)-এর মৃত্যুর ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে কুমারখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এতে সার্ভেয়ার ফিরোজুল ইসলামকে প্রধান আসামি করা হয় এবং আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে উল্লেখ করা হয়।
এজাহার অনুযায়ী, ঘটনার দিন সকালে বকেয়া বেতনের দাবিতে পৌরসভার গাড়িচালক শহিদুল ইসলাম বিভিন্ন কক্ষের দরজা বন্ধ করে দেন। এ সময় সার্ভেয়ার ফিরোজুল ইসলামের কক্ষ বন্ধ করতে গেলে তাদের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে অন্য কর্মকর্তারা দু’জনকে আলাদা কক্ষে নিয়ে যান। কিছু সময় পর শহিদুল ইসলামকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে বেতন বকেয়া থাকায় তা দাবি করতে গেলে ফিরোজুল ইসলাম তাকে মারধর করেন এবং একটি কক্ষে আটকে রাখেন। এর পরপরই তার মৃত্যু ঘটে।
এদিকে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, মামলার আসামি ফিরোজুল ইসলাম দীর্ঘদিন পলাতক থেকে উচ্চ আদালত থেকে জামিন নেয়। জামিনের মেয়াদ শেষ হলে নিম্ন আদালতে হাজির হলে তাকে জেল হাজতে প্রেরন করে।অভিযোগ রয়েছে, অতীতেও দায়িত্ব পালনকালে তিনি নানা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন।
এই পরিস্থিতিতে তাকে কুষ্টিয়া পৌরসভায় যোগদানে কর্মচারীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। তাদের আশঙ্কা, এমন বিতর্কিত ব্যক্তির যোগদান প্রশাসনিক পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা