গোপালগঞ্জে সরকারের ইশতেহার বিষয়ে নারী সমাবেশ অনুষ্ঠিত
জেলা তথ্য অফিস, গোপালগঞ্জের আয়োজনে সরকারের নির্বাচনী ইশতেহারে উল্লেখিত উন্নয়ন কার্যক্রম জনগণের মাঝে তুলে ধরতে কোটালীপাড়া পৌরসভার পারকোনা গ্রামে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) বিকেলে আয়োজিত এ সমাবেশে স্থানীয় নারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
জেলা তথ্য অফিসার মোঃ সুলাইমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) ডালিয়া ইয়াসমিন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম সম্পর্কে জনগণকে অবহিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
প্রধান অতিথির বক্তব্যে ডালিয়া ইয়াসমিন জানান, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় বর্তমান সরকার পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করেছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
সভাপতির বক্তব্যে জেলা তথ্য অফিসার মোঃ সুলাইমান বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত ফ্যামিলি কার্ড ইতোমধ্যে চালু হয়েছে এবং তা ধাপে ধাপে সারাদেশে সম্প্রসারণ করা হবে। তিনি ফ্যামিলি কার্ড পেতে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি বৃক্ষরোপণ কর্মসূচি, কৃষক কার্ড এবং চলমান হাম টিকাদান কার্যক্রম সম্পর্কে উপস্থিতদের অবহিত করেন।
সমাবেশ শেষে উপস্থিতিদের মাঝে সরকারের বিভিন্ন সেবা ও উদ্যোগ নিয়ে নির্মিত জনসচেতনতামূলক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, নারীদের জন্য পরিবহন সুবিধা এবং বৃক্ষরোপণ কর্মসূচি বিষয়ক তথ্য তুলে ধরা হয়।
এমএসএম / এমএসএম
নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন
সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার
চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড
প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "
বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী
নোয়াখালী মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন
টুঙ্গিপাড়ায় পুকুর-বিলে ছাড়া হলো ২৮৫ কেজি মাছের পোনা
নাজিরপুরের বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়: ছয় দশক ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি
চাঁদপুরে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ৩৩ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা
শার্শায় সাড়ে ৭ কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক
উখিয়ার বন ধ্বংসের নায়ক শাহিনুর, নেপথ্যে ডিএফও
পেকুয়ায় ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত