ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

‎জাতীয় সেমিনার ও আলোচনা সভা-দোয়া মাহফিল অনুষ্ঠিত


কুতুবদিয়া প্রতিনিধি photo কুতুবদিয়া প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৪-২০২৬ দুপুর ৪:১৪

‎উপকূলীয় উন্নয়ন ও দুর্যোগ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “উপকূল বাঁচলে বাংলাদেশ বাঁচবে” শীর্ষক জাতীয় সেমিনার এবং ঐতিহাসিক ২৯ এপ্রিল স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

‎আগামী  ২৯ এপ্রিল (মঙ্গলবার) সকালে ঢাকার জাতীয় প্রেসক্লাবে জাতীয় সেমিনারের আয়োজন করেছে উপকূলীয় উন্নয়ন ফাউন্ডেশন, কেন্দ্রীয় কমিটি।

‎সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন  পানিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এমপি। এতে প্রবন্ধ উপস্থাপন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেসের অধ্যাপক ড. মোহাম্মদ কামাল হোসাইন।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুর, কক্সবাজার-২ আসনের সাংসদ সদস্য লুৎফুর রহমান কাজল,  কক্সবাজার-২ আসনের সাংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, চট্টগ্রাম ১৫ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ  মাওলানা জহিরুল ইসলাম ,  চট্টগ্রাম ১৩ আসনের সরোয়ার জামাল নিজাম, চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম ৩ আসনের সংসদ সদস্য  মোস্তাফা কামাল পাশা এবং নোয়াখালী ৬ আসনের সংসদ সদস্য  আবদুল হান্নান মাসউদসহ বিভিন্ন জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‎পরেরদিন ৩০ এপ্রিল (বুধবার ) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের জামাল খান মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের  আয়োজন করেছে সংগঠনটি। বিকেলের আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন  চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এস এম নসরুল কাদির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি।

‎এতে সকলের উপস্থিতি কামনা করেছেন উপকূলীয় উন্নয়ন ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রফেসর মুহাম্মদ ডঃ কামাল হোসেন ও সাধারণ সম্পাদক  সাংবাদিক আকবর খাঁন

এমএসএম / এমএসএম

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস